বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফেডারেল সংস্থাগুলোকে অ্যানথ্রপিকের এআই ব্যবহার বন্ধের নির্দেশ ট্রাম্পের

ফেডারেল সংস্থাগুলোকে অ্যানথ্রপিকের এআই ব্যবহার বন্ধের নির্দেশ ট্রাম্পের

ফেডারেল সংস্থাগুলোকে অ্যানথ্রপিকের এআই ব্যবহার বন্ধের নির্দেশ ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সব ফেডারেল সংস্থাকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের প্রযুক্তি ব্যবহার অবিলম্বে বন্ধের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে প্রতিরক্ষা দপ্তরসহ যেসব সংস্থা ইতোমধ্যে এ কোম্পানির পণ্য ব্যবহার করছে, তাদের জন্য ছয় মাসের মধ্যে তা পর্যায়ক্রমে বন্ধ করার সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

 

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ট্রুথ সোশ্যাল–এ দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, মার্কিন সরকারের প্রতিটি ফেডারেল সংস্থাকে অ্যানথ্রপিকের প্রযুক্তির ব্যবহার অবিলম্বে বন্ধ করতে নির্দেশ দিচ্ছি। আমাদের এটি প্রয়োজন নেই, আমরা এটি চাই না এবং তাদের সঙ্গে আর কোনো ব্যবসাও করব না। 

 

সান ফ্রান্সিসকোভিত্তিক এআই স্টার্টআপটির সঙ্গে পেন্টাগনের কয়েক সপ্তাহ ধরে চলা টানাপোড়েনের মধ্যেই এ সিদ্ধান্ত এলো। প্রায় ২০ কোটি ডলারের প্রতিরক্ষা চুক্তি থাকা অ্যানথ্রপিকের কাছে সামরিক ক্ষেত্রে তাদের এআই ব্যবহারের বিষয়ে পূর্ণ স্বাধীনতা চাইছিল যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর।

তবে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী দারিও আমোদেই জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের নাগরিকদের ওপর গণ–নজরদারি বা সম্পূর্ণ স্বয়ংক্রিয় অস্ত্রে তাদের ‘ক্লড’ মডেল ব্যবহারের নিশ্চয়তা ছাড়া এমন শর্ত মানা তাদের পক্ষে সম্ভব নয়। তাদের দাবি, চুক্তির নতুন ভাষায় নিরাপত্তা শর্তগুলো যেকোনো সময় উপেক্ষা করার সুযোগ রাখা হয়েছে। 

 

ট্রাম্প অ্যানথ্রপিককে ‘বামপন্থী’ আখ্যা দিয়ে বলেন, পেন্টাগনের ওপর চাপ প্রয়োগের চেষ্টা করে তারা ভুল করেছে। নির্ধারিত সময়ের মধ্যে প্রযুক্তি প্রত্যাহারে সহযোগিতা না করলে প্রেসিডেন্টের ক্ষমতা ব্যবহার করে কঠোর দেওয়ানি ও ফৌজদারি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি।

যদিও পেন্টাগন এর আগে ডিফেন্স প্রোডাকশন অ্যাক্ট প্রয়োগ বা প্রতিষ্ঠানটিকে সরবরাহ–শৃঙ্খল ঝুঁকি হিসেবে ঘোষণার মতো কঠোর পদক্ষেপের কথা বলেছিল, ট্রাম্পের নির্দেশ আপাতত সে পর্যায়ে যায়নি।

অ্যানথ্রপিকের এআই ইতোমধ্যে মার্কিন গোয়েন্দা সংস্থা ও সশস্ত্র বাহিনীর বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে। এমন অবস্থায় একটি শীর্ষস্থানীয় মার্কিন এআই কোম্পানির প্রযুক্তি সরকারি পর্যায়ে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়ে সমালোচনা করেছেন ডেমোক্র্যাট সিনেটর মার্ক ওয়ার্নার। তার মতে, জাতীয় নিরাপত্তার সিদ্ধান্ত রাজনৈতিক বিবেচনায় প্রভাবিত হচ্ছে কি না—এ প্রশ্ন উঠেছে।

এই বিরোধে প্রযুক্তি খাতে বড় ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে। ওপেনএআই ও গুগলের কিছু কর্মী অ্যানথ্রপিকের অবস্থানের প্রতি সমর্থন জানিয়েছেন। এমনকি ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যানও পেন্টাগনের পদক্ষেপকে ‘হুমকিমূলক’ বলে মন্তব্য করে অ্যানথ্রপিকের নিরাপত্তা–সংক্রান্ত অবস্থানের প্রতি আস্থা প্রকাশ করেছেন।

সিলিকন ভ্যালি ও ওয়াশিংটনের মধ্যে প্রতিরক্ষা খাতে এআই ব্যবহারের প্রশ্নে দ্বন্দ্ব নতুন নয়। ২০১৮ সালে গুগলের ড্রোন–চিত্র বিশ্লেষণ প্রকল্প ঘিরে কর্মীদের বিক্ষোভের পর থেকেই এ সম্পর্কের টানাপোড়েন চলছে। পরে অ্যামাজন ও মাইক্রোসফটসহ বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো প্রতিরক্ষা খাতে চুক্তির জন্য প্রতিযোগিতায় নামে।