বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বলিভিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে নিহত ১৫

বলিভিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে নিহত ১৫

বলিভিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে নিহত ১৫

বলিভিয়ায় একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন। গতকাল শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে। 

 

কর্তৃপক্ষ জানায়, দেশটির কেন্দ্রীয় ব্যাংকের নতুন ব্যাংক নোট নিয়ে শান্তা ক্রুজ শহর থেকে উড্ডয়ন করেছিলো বলিভিয়ান এয়ার ফোর্সের হারকিউলিস বিমানটি। পরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে রাজধানী লা পাজের কাছে এল আলতো শহরের একটি ব্যস্ত সড়কে বিধ্বস্ত হয়। 

 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈরি আবহাওয়ার কারণেই ঘটেছে এই দুর্ঘটনা। এতে সড়কের বেশ কিছু যানবাহনও বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পরপরই সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় এল আলতো আন্তর্জাতিক বিমানবন্দর।