বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাহরাইনে মার্কিন ঘাঁটির কাছে বিস্ফোরণ

বাহরাইনে মার্কিন ঘাঁটির কাছে বিস্ফোরণ

বাহরাইনে মার্কিন ঘাঁটির কাছে বিস্ফোরণ


ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর বাহরাইনের রাজধানী মানামায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। খবর আল-জাজিরা ও এএফপি’র।


শনিবার (২৮ ফেব্রুয়ারি) দিনের শুরুতেই বাহরাইনজুড়ে জরুরি সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। বিস্ফোরণের পর মানামা শহরে ধোঁয়া উড়তে দেখা গেছে এমন দৃশ্যও প্রকাশিত হয়েছে। তবে বিস্ফোরণের উৎস এখনো স্পষ্ট নয়।


বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক মাধ্যম এক্স-এ জরুরি সাইরেন শোনা যাচ্ছে বলে বারবার সতর্ক করার পর এটি ঘটেছে। তারা জনসাধারণকে শান্ত থাকার ও নিরাপদ স্থানে যাওয়ার অনুরোধ জানিয়েছে।

বাহরাইন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম নৌবহরের ঘাঁটি হিসেবে রয়েছে। তবে স্যাটেলাইট চিত্রে দেখা যাচ্ছে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে জাহাজগুলো সরিয়ে নেওয়া হয়েছিল।