বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাগুরায় মহাসড়ক সংস্কার কাজের উদ্বোধন করলেন এমপি মনোয়ার হোসেন খান

মাগুরায় মহাসড়ক সংস্কার কাজের উদ্বোধন করলেন এমপি মনোয়ার হোসেন খান

মাগুরায় মহাসড়ক সংস্কার কাজের উদ্বোধন করলেন এমপি মনোয়ার হোসেন খান

মাগুরায় জাতীয় ও আঞ্চলিক মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশে সংস্কার কাজের উদ্বোধন করেছেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান।


শনিবার বিকেলে মাগুরা পুলিশ লাইনের সামনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি জাতীয় মহাসড়ক এন-৭ এবং আঞ্চলিক মহাসড়ক ৭২০–এর আওতায় প্রায় ৩০ কিলোমিটার সড়কের সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ২৩ কোটি টাকা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাগুরা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ রাসেল। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এ প্রকল্পের আওতায় মাগুরা সদরের আলমখালী বাজার থেকে ফরিদপুরের কামারখালী হাইওয়ে সড়ক পর্যন্ত প্রায় ২১ কিলোমিটার সড়ক মেরামত করা হবে।


কাজটি বাস্তবায়ন করছে কিউরিসি কনস্ট্রাকশন। ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক ফরিদ খান বলেন, “আমরা সঠিকভাবে ও মানসম্মত কাজ সম্পন্ন করবো। কাজের মাধ্যমেই মাগুরাবাসীর আস্থা অর্জন করতে চাই।”
স্থানীয়রা আশা করছেন, দ্রুত ও টেকসই সংস্কার কাজ সম্পন্ন হলে সড়ক যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে এবং যাতায়াতে ভোগান্তি অনেকাংশে কমে আসবে।