বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শ্যামনগরে জাতীয়তাবাদী সাইবার দলের ইফতার মাহফিল ও আলোচনা সভা

শ্যামনগরে জাতীয়তাবাদী সাইবার দলের ইফতার মাহফিল ও আলোচনা সভা

শ্যামনগরে জাতীয়তাবাদী সাইবার দলের   ইফতার মাহফিল ও আলোচনা সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল সাতক্ষীরার শ্যামনগর পৌরসভার উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) শ্যামনগর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে জাতীয়তাবাদী সাইবার দল শ্যামনগর পৌরসভা শাখার সভাপতি মোঃ ফরিদুজ্জামান ফরিদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি শেখ রবিউল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামসুদ্দোহা (টুটুল) সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক সহ সাধারণ সম্পাদক শেখ হযরত আলী, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস, এম, মোস্তফা কামাল, উপজেলা শ্রমিক দলের সভাপতি রোকনুজ্জামান রফিক,সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ,জাতীয়তাবাদী সাইবার দলের উপজেলা সভাপতি মোঃ মনিরুজ্জামান সোহাগ, সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান বাবু প্রমুখ।

এসময় জাতীয়তাবাদী সাইবার দল পৌরসভা শাখার সাংগঠনিক সম্পাদক রাহিব আহেম্মদ,প্রচার সম্পাদক সিরাজুল ইসলাম সহ বিএনপি,সাইবার দল পৌরসভা সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী, সুধীজন উপস্থিত ছিলেন। বক্তাগণ পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরেন। বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনা করেন। বিএনপি'র চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান এঁর নেতৃত্বে বাংলাদেশ সুন্দরভাবে পরিচালিত হওয়ায় আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন জাতীয়তাবাদী সাইবার দল শ্যামনগর পৌরসভা সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম ।