রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রবাসে ঐক্যের বন্ধনে সুনামগঞ্জবাসী: মন্ট্রিয়ালে ইফতার মাহফিল অনুষ্ঠিত।

প্রবাসে ঐক্যের বন্ধনে সুনামগঞ্জবাসী: মন্ট্রিয়ালে ইফতার মাহফিল অনুষ্ঠিত।

প্রবাসে ঐক্যের বন্ধনে সুনামগঞ্জবাসী: মন্ট্রিয়ালে ইফতার মাহফিল অনুষ্ঠিত।

কানাডার মন্ট্রিয়াল শহরে বসবাসরত সুনামগঞ্জ জেলার প্রবাসীদের উদ্যোগে ১০ রমজান, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মন্ট্রিয়ালের কোট-দে-নেজ এলাকার রেস্টুরেন্ট বিসমিল্লাহ কাবাব-এ এ আয়োজন সম্পন্ন হয়।
সংগঠনের অন্যতম সংগঠক মোঃ এনামুল হক এনামের উপস্থাপনায় অনুষ্ঠানের সূচনা হয়। পবিত্র কোরআন তেলাওয়াত করেন সংগঠনের সদস্য মো. মাসুক মিয়া। মোনাজাত ও দোয়া পরিচালনা করেন হাফিজ মুফতি মাওলানা শামছুল ইসলাম

ইফতার ও দোয়া মাহফিলে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন মো. কামাল হোসেন, রোটারিয়ান মো. ইকবাল হোসেন, মো. মাসুদ মিয়া, মো. নুরুল আমিন রওশন, ট্রেডিশনাল বুটিকের স্বত্বাধিকারী রুমেন আহমেদ, মো. ফয়জুর রহমান, গয়াছআহমেদ, কাব্য দে বাপন, আল-আমিন, মুক্তার হোসাইনসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মো. কবির হোসেন, মতিউর রহমান, প্রণব মিঠু, মো. আনোয়ার হোসেন, স্বপন চন্দ্র ধর, মো. শামিম আহমদ, মো. আল আমিন, এস. আর. ফারদিন আহমদ, মো. কবির মিয়া, ইসমাইল হোসেন, মাহিন আহমদ, সামসুল ইসলাম, ফাইয়াজ কবির, সাকির আহমদ, ফরহাদ আলী, মহসিন মিয়া, মুক্তার হোসাইনসহ প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে প্রবাসের মাটিতে এ প্ল্যাটফর্মের মাধ্যমে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তারা বাংলাদেশ ও সুনামগঞ্জ জেলার সমৃদ্ধ ইতিহাস-ঐতিহ্য বিশ্ব দরবারে তুলে ধরার এবং এর মর্যাদা সমুন্নত রাখার আহ্বান জানান। পাশাপাশি বাংলাদেশের সংস্কৃতি প্রবাসে ছড়িয়ে দিতে এবং সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করতে সংগঠনটি কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।