বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাগুরায় অভিযোগ বক্স উদ্বোধন করলেন মন্ত্রী ও সংসদ সদস্য

মাগুরায় অভিযোগ বক্স উদ্বোধন করলেন মন্ত্রী ও সংসদ সদস্য

মাগুরায় অভিযোগ বক্স উদ্বোধন করলেন মন্ত্রী ও সংসদ সদস্য

মাগুরায় দুর্নীতি ও অনিয়ম প্রতিরোধে অভিযোগ গ্রহণের লক্ষ্যে অভিযোগ বক্স উদ্বোধন করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী এবং মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান।


রবিবার (০১ মার্চ) সাড়ে ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ের দ্বিতীয় তলায় আনুষ্ঠানিকভাবে এ অভিযোগ বক্সের উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও নেতৃবৃন্দ।


সংসদ সদস্য মনোয়ার হোসেন খান-এর উদ্যোগে মাগুরা জেলায় দুর্নীতি ও অনিয়ম প্রতিরোধের লক্ষ্যে এই অভিযোগ বক্স স্থাপন করা হয়েছে। জানা যায়, পর্যায়ক্রমে জেলার প্রতিটি উপজেলার ইউএনও কার্যালয়েও এমন অভিযোগ বক্স স্থাপন করা হবে।


এসময় সংসদ সদস্য মনোয়ার হোসেন খান বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর পরিকল্পনা বাস্তবায়নে কাজ করা হচ্ছে। তিনি বলেন, “মাগুরায় কোনো প্রকার অনিয়ম বা দুর্নীতি বরদাশত করা হবে না। সাধারণ মানুষ কোথাও কোনো অনিয়ম দেখতে পেলে গোপনীয়তা রক্ষা করে অভিযোগ দিতে পারবেন।”
তিনি আরও বলেন, “বক্সে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। অনিয়মকারীদের বিরুদ্ধে আমরা সব সময় সোচ্চার এবং কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।”