বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাগুরা প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনায় সিক্ত সংস্কৃতি মন্ত্রী এ্যাড নিতাই রায় ও এমপি মনোয়ার খান

মাগুরা প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনায় সিক্ত সংস্কৃতি মন্ত্রী এ্যাড নিতাই রায় ও এমপি মনোয়ার খান

মাগুরা প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনায় সিক্ত সংস্কৃতি মন্ত্রী এ্যাড নিতাই রায় ও এমপি মনোয়ার খান

ঐতিহ্যবাহী মাগুরা প্রেসক্লাব-এর পক্ষ থেকে সংবর্ধনায় সিক্ত হলেন মাগুরার দুই আসন থেকে নির্বাচিত সংসদ সদস্যরা। প্রেসক্লাবের আয়োজনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী এ্যাড. নিতাই রায় চৌধুরী এবং মাগুরা-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মোঃ মনোয়ার হোসেন খান-কে ফুলেল শুভেচ্ছা ও স্মারক ক্রেস্ট প্রদান করে সংবর্ধনা জানানো হয়। এ সময় উপস্থিত সাংবাদিকবৃন্দ ভালোবাসা ও শুভকামনায় তাদের সিক্ত করেন।


সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক। প্রেসক্লাবের সকল সদস্য ও স্থানীয় সাংবাদিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এমপি মনোয়ার হোসেন খান মাগুরা প্রেসক্লাবকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের আহ্বান জানান। সাংবাদিকতার মাধ্যমে যেন কোনো বিভ্রান্তি বা বিড়ম্বনা সৃষ্টি না হয়, সে বিষয়ে সতর্ক থাকার অনুরোধ করেন। পাশাপাশি সদ্য নির্বাচিত সরকারকে সহযোগিতা করার জন্যও তিনি সকলের প্রতি আহ্বান জানান।
সংস্কৃতি মন্ত্রী এ্যাড. নিতাই রায় চৌধুরী তাঁর বক্তব্যে বলেন, “আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ চাই। সেই বাংলাদেশকে বাসযোগ্য করে গড়ে তুলতে চাই। কাজটি সহজ নয়, তবে কঠিনের বুকে ফুল ফোটাতে চাই।”


তিনি আরও বলেন, “আমার পরিচয়—আমি আপনাদের লোক। আমার প্রথম ও শেষ ঠিকানা এই মাগুরা। মাগুরার বাইরে আমরা কেউ নই। মাগুরার উন্নয়নে আমরা বদ্ধপরিকর।”


তিনি অতীতের দুঃশাসন, গুম-খুন ও সন্ত্রাসের প্রসঙ্গ তুলে ধরে বলেন, সেই সময় আর ফিরে আসুক—এটি তারা চান না। দীর্ঘ সময় নির্বাচনবিহীন পরিস্থিতির কথাও তিনি উল্লেখ করেন।


স্মৃতিচারণ করে মন্ত্রী বলেন, তিনি নিজেও একসময় সাংবাদিকতা করেছেন। তাঁর ভাষায়, “সাংবাদিকতার মাধ্যমে সত্য বেঁচে থাকে।” নির্বাচনকালীন সময়ে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করে তিনি আশা প্রকাশ করেন, দেশকে এগিয়ে নিতে সংবাদমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সাংবাদিকতার উন্নয়ন প্রসঙ্গে তিনি তথ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন।