রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট ব্যাটালিয়নের (৫৪ বিজিবি’র) উদ্যোগে অসহায় পরিবারকে ২ বান্ডিল ঢেউটিন ও নগদ অর্থিক অনুদান বিতরণ করা হয়। আজ রবিবার ১ মার্চ বাঘাইহাট ব্যাটালিয়নের জোন অধিনায়ক লেঃ কর্নেল মো. মহিউদ্দিন ফারুকী, পদাতিক কর্তৃক সাজেক ইউনিয়নের ৯ নং ত্রিপুরা পাড়ায় গৃহ নির্মাণের জন্য জোনাল ত্রিপুরাকে ঢেউটিন ও অর্থ দেওয়া হয়।
এ সময় অধিনায়ক লেঃ কর্ণেল মহিউদ্দিন ফারুকী বলেন, বিজিবি বর্ডারের নিরাপত্তার পাশাপাশি অসহায় মানুষের পাশে মানবিক সহায়তা দিয়ে যাচ্ছে, ভবিষ্যতেও এই ধারা অব্যহত থাকবে।
-1772372494.jpg)