মঙ্গলবার, মার্চ ৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Lotto ও Lee Cooper-এর ১৩৭তম আউটলেটের উদ্বোধন মাগুরায়

Lotto ও Lee Cooper-এর ১৩৭তম আউটলেটের উদ্বোধন মাগুরায়

Lotto ও Lee Cooper-এর ১৩৭তম আউটলেটের উদ্বোধন মাগুরায়

আন্তর্জাতিক মানের স্পোর্টস ও লাইফস্টাইল ব্র্যান্ড Lotto ও Lee Cooper-এর ১৩৭তম আউটলেটের শুভ উদ্বোধন করা হয়েছে মাগুরা শহরের সৈয়দ আতর আলী রোডের সাবুতলা এলাকায় (পূবালী ব্যাংক সংলগ্ন, ঢাকার রোড)। রবিবার (১ মার্চ ২০২৬) এক আড়ম্বরপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে নতুন এই আউটলেটের যাত্রা শুরু হয়। উদ্বোধন করেন আরিফ হাসান 


নতুন শোরুমে পুরুষদের জন্য রয়েছে আধুনিক ডিজাইনের রানিং সুজ, ফরমাল সুজ, লেদার স্যান্ডেল, পোলো শার্ট, টি-শার্ট, ট্রাউজার, আন্ডারগারমেন্টসহ নানা ধরনের এক্সেসরিজ। মহিলাদের জন্য থাকছে আকর্ষণীয় সুজ, স্যান্ডেল, স্লিপার ও বিভিন্ন স্পোর্টস ও লাইফস্টাইল ফ্যাশন পণ্য। এছাড়া শিশুদের জন্য রয়েছে নান্দনিক ও বৈচিত্র্যময় কালেকশন। এক ছাদের নিচে বিশ্বমানের পণ্যের বিশাল সংগ্রহ পেয়ে ক্রেতাদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা গেছে।


গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে ১ মার্চ থেকে ৩ মার্চ পর্যন্ত সকল পণ্যে ফ্ল্যাট ১০ শতাংশ ছাড় ঘোষণা করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে লোটো ও লি কুপার বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


Express Leather Products Limited (লোটো ও লি কুপার বাংলাদেশ)-এর অপারেশন ম্যানেজার মোঃ মশিউর রহমান বলেন, “মাগুরায় নতুন শোরুম উদ্বোধন করতে পেরে আমরা আনন্দিত। ফ্যাশন সচেতন ক্রেতাদের চাহিদার প্রেক্ষিতে এই আউটলেট চালু করা হয়েছে। এর মাধ্যমে স্থানীয়ভাবে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। 

আন্তর্জাতিক মানের আধুনিক লাইফস্টাইল ফুটওয়্যার ও অ্যাপারেল পণ্য সুলভ মূল্যে ক্রেতাদের কাছে পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর।”
তিনি সকলকে নতুন শোরুমে এসে পছন্দের পণ্য ক্রয়ের জন্য আমন্ত্রণ জানান।