০২ মার্চ ২০২৬ব্রাহ্মণবাড়িয়া কসবা কাঁচা বাজারে ঘুরে দেখা যায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও ব্রয়লার মুরগির দাম ক্রেতাদের নাগালের বাইরে চলে গেছে।
গত কয়েক দিনের ব্যবধানে ব্রয়লার মুরগির কেজিপ্রতি দাম উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন বাজারের ক্রেতা ও বিক্রেতারা।
বাজার ঘুরে দেখা গেছে, সবজি ও কিছু নিত্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে। আলু, পেঁয়াজ, ডাল ও ভোজ্যতেলের দাম তুলনামূলক সহনীয় পর্যায়ে থাকায় সাধারণ ক্রেতারা কিছুটা স্বস্তি পাচ্ছেন।
তবে ব্রয়লার মুরগির দাম হঠাৎ বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো।
বর্তমানে বাজারে ব্রয়লার মুরগি কেজি প্রতি ১৭০ কক ২৮০ সোনালি ৩৫০ লেয়ার ৩২০ টাকা দামে বিক্রি হচ্ছে যা গত সপ্তাহের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি। বিক্রেতারা বলছেন, খামার পর্যায়ে দাম বাড়ার কারণেই খুচরা বাজারে এর প্রভাব পড়েছে। পরিবহন ব্যয় ও খাদ্যের মূল্য বৃদ্ধিও দামের ঊর্ধ্বগতির অন্যতম কারণ বলে দাবি তাদের।
অন্যদিকে ক্রেতাদের অভিযোগ, বাজার তদারকির অভাব ও অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণেই দাম নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
কসবা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছামিউল ইসলাম জানান বাজার মনিটরিং জোরদার করা হয়েছে এবং অযৌক্তিকভাবে দাম বাড়ালে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখতে কার্যকর নজরদারি ও সমন্বিত উদ্যোগের দাবি জানিয়েছেন সচেতন মহল।
