মঙ্গলবার, মার্চ ৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নবনির্বাচিত সংসদ সদস্যের সঙ্গে দপ্তর প্রধানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

নবনির্বাচিত সংসদ সদস্যের সঙ্গে দপ্তর প্রধানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

নবনির্বাচিত সংসদ সদস্যের সঙ্গে দপ্তর প্রধানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

মনোয়ার হোসেন খান-এর সঙ্গে মাগুরা সদর উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানদের এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, চলমান উন্নয়ন কার্যক্রম, জনসেবার মানোন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।


সোমবার (০২ মার্চ ২০২৬) বিকাল ৪টায় উপজেলা পরিষদ মিলনায়তন, মাগুরা সদর-এ আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯১ মাগুরা-১ আসনের মাননীয় সংসদ সদস্য মনোয়ার হোসেন খান।


প্রধান অতিথির বক্তব্যে তিনি সংশ্লিষ্ট দপ্তর প্রধানদের স্বচ্ছতা, জবাবদিহিতা ও সমন্বয়ের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে প্রশাসন ও জনপ্রতিনিধিদের মধ্যে সুসমন্বয় অত্যন্ত জরুরি। জনগণের কল্যাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।


সভায় সভাপতিত্ব করেন মেহেরুন্নাহার, উপজেলা নির্বাহী অফিসার, মাগুরা সদর। সভাপতির বক্তব্যে তিনি বলেন, প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে সেবার মান আরও বৃদ্ধি করা সম্ভব। উন্নয়ন কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।


এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা নিজ নিজ বিভাগের চলমান কার্যক্রম তুলে ধরেন এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সহযোগিতা প্রত্যাশা করেন।
উল্লেখ্য, সভাটি আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ, মাগুরা সদর, মাগুরা। সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।