বুধবার, জুলাই ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সুজানগর বাজারে তেল ব্যবসায়ী অপহরণ, থানায় অভিযোগ দায়ের

সুজানগর বাজারে তেল ব্যবসায়ী অপহরণ, থানায় অভিযোগ দায়ের

সুজানগর বাজারে তেল ব্যবসায়ী অপহরণ, থানায় অভিযোগ দায়ের

পাবনার সুজানগর বাজার থেকে এক ক্ষুদ্র তেল ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ উঠেছে। গত সন্ধ্যায় বাজার এলাকা থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয় বলে পরিবার সূত্রে জানা গেছে। পরে পরিবারের সদস্যদের সহযোগিতায় কিছু টাকা প্রদান করে তাকে মুক্ত করে আনা হয়। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার সুজানগর থানা-এ একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

পরিবারের দাবি, অপহরণের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। তবে পরিকল্পিতভাবে তাকে তুলে নিয়ে অর্থ আদায় করা হয়েছে বলে তারা মনে করছেন। ঘটনার পর থেকে এলাকায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। দ্রুত জড়িতদের শনাক্ত করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা।

স্থানীয় বাসিন্দা হাফিজুর রহমান হাফিজ বলেন, সুজানগর বাজারে দীর্ঘদিন ধরে নীরব চাঁদাবাজি চলছে। ছোট ব্যবসায়ীরা ভয়ে মুখ খুলতে সাহস পান না। প্রশাসনের আরও নজরদারি প্রয়োজন।

আরেক স্থানীয় বাসিন্দা মোহাম্মদ সেলিম খান বলেন, ছেলেটি অত্যন্ত সহজ-সরল। তার মতো একজন ক্ষুদ্র ব্যবসায়ীর সঙ্গে এমন ঘটনা দুঃখজনক। যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা উচিত।

স্থানীয় যুবক রাফসান আবির ফারুক জানান, বাজারসংলগ্ন মহিলা কলেজে সিসি ক্যামেরা রয়েছে। সেখান থেকে ফুটেজ সংগ্রহ করলে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।

এদিকে অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ব্যবসায়ীরা নিরাপত্তা জোরদারের দাবি জানিয়ে দ্রুত কার্যকর পদক্ষেপের আহ্বান জানিয়েছেন।