মঙ্গলবার, মার্চ ৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গলাচিপার শহরের মধ্য দিয়ে বয়ে যাওয়া খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ!

গলাচিপার শহরের মধ্য দিয়ে বয়ে যাওয়া খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ!

গলাচিপার শহরের মধ্য দিয়ে বয়ে যাওয়া খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ!


গলাচিপা পৌরসভার খালের দুই পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। সোমবার দুপুর থেকে গলাচিপা পৌরসভার খেয়াঘাট থেকে শুরু হয়ে খালটির কলেজ পাড়া পর্যন্ত এ অবৈধ স্থাপনা উচ্ছেদ চলমান রয়েছে। খালের দুই পাড়ের সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে বলে জানিয়েছেন পটুয়াখালী জেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সাজন বসাক।

জানা গেছে, জনস্বার্থে সেচ ব্যবস্থা চালু করার লক্ষ্যে গলাচিপা পৌর এলাকার গলাচিপা-উলানিয়ার ৮ কিলোমিটার দীর্ঘ খালটি পুণঃখনন ও সংস্কারের উদ্যোগ নিয়েছে সংশ্লিষ্ট প্রশাসন। ইতিমধ্যে খালটির গলাচিপা পৌর এলাকার থানা সংলগ্ন এলাকায় দুই কপাটের সলুজগেট  কাজও চলমান রয়েছে। এ খালটির দুই পাড়ে অসংখ্য মানুষ অবৈধ স্থাপনা করে বসবাস করে আসছেন। খালটি ৮ কিলোমিটার দীর্ঘ হলেও আপাতত পৌর এলাকার সরকারি কলেজ পর্যন্ত উচ্ছেদ করা হবে বলে জানা গেছে।

এ বিষয়ে উচ্ছেদ অভিযান পরিচালনাকারী পটুয়াখালী জেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সাজন বসাক বলেন, আপনারা জানেন,পটুয়াখালী জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসকের নির্দেশে আমি উচ্ছেদ অভিযান পরিচালনা করছি। এ খালটিতে যে অবৈধ স্থাপনা রয়েছে এতে সেচ ব্যবস্থা চরমভাবে ব্যাহত হচ্ছে। এ উচ্ছেদ অভিযান নিয়মিত চলমান থাকবে।#

 

বার্তা প্রেরক 
রাকিবুল হাসান 
গলাচিপা,পটুয়াখালী