মঙ্গলবার, মার্চ ৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ছাতকে নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের জমকালো উদ্বোধন

ছাতকে নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের জমকালো উদ্বোধন

ছাতকে নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের জমকালো উদ্বোধন


ছাতক উপজেলাধীন ১ নং ইসলামপুর  ইউনিয়নের কাজিগাওঁ গ্রামে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে  সোনার বাংলা স্পোর্টিং ক্লাব  কতৃক আয়োজিত "৫ম ‘মিনি  নাইট ফুটবল টুর্নামেন্ট  প্রতিযোগিতা।

খেলাধুলার মাধ্যমেই সুস্থ, শৃঙ্খলাবান ও দেশপ্রেমিক প্রজন্ম গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেছেন ছাতক উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কয়েছ আহমেদ।

তিনি বলেন, আজকের তরুণরাই আগামী দিনের বাংলাদেশ। তাদের সঠিক পথে পরিচালিত করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। কাজিরগাওঁ" সোনার বাংলা  স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত ৫ম নাইট মিনি  ফুটবল টুর্নামেন্ট–২০২৬ এর উদ্বোধন হয়েছে ।

সমবার  (২ মার্চ ) রাত ১০ ঘটিকায়  কাজির গাওঁ গ্রামের  পূর্বের  মাঠে অনুষ্ঠিত হয় টুর্নামেন্টে স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শক ও যুবসমাজের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মাঠটি উৎসবমুখর হয়ে ওঠে।

পবিত্র রমজান মাসের রাতে আয়োজিত এই টুর্নামেন্টকে কেন্দ্র করে গ্রামবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, ক্রীড়া সংগঠক এবং কয়েকশ’ ফুটবলপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,   ইসলামপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ১,নং ইসলামপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী  কামরুল ইসলাম।  তিনি  বক্তব্যে  বলেন, বর্তমান সময়ে তরুণ সমাজ নানা ধরনের নেতিবাচক আসক্তির দিকে ঝুঁকে পড়ছে। মোবাইল আসক্তি, অনলাইন গেম, জুয়া ও মাদক তাদের ভবিষ্যৎকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। এসব থেকে মুক্তির সবচেয়ে কার্যকর উপায় হলো নিয়মিত খেলাধুলা।

তিনি আরও বলেন, খেলাধুলা শুধু শরীরচর্চার মাধ্যম নয়, এটি মানুষকে শৃঙ্খলাবদ্ধ করে, নেতৃত্বের গুণাবলি তৈরি করে এবং আত্মবিশ্বাস গড়ে তোলে। আজ আমাদের মেয়েরা আন্তর্জাতিক অঙ্গনে দেশের মুখ উজ্জ্বল করছে। আমিও চাই আমাদের ছেলেরা খেলাধুলার মাধ্যমে নিজেদের গড়ে তুলুক এবং একদিন দেশের পতাকা বিশ্বমঞ্চে তুলে ধরুক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজির গাওঁ গ্রামের মুক্তার আলি সাহেব  সঞ্চালনা করেন  সাংবাদিক জাহাঙ্গীর আলম মেহেদী, স্বাগতম বক্তব্য রাখেন মোঃ রিয়াজ উদ্দিন ও নুরুল হক । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নং ওয়ার্ডের মেম্বার ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শফিক আলী  (এক বক্তব্যে বলেন আগামীতে যদি খেলা ছাড়া হয় তাহলে তিনি ১ম পুরুষ্কার প্রদান করবেন বলে ঘোষনা করেন।

আরো উপস্থিত ছিলেন, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি, আশকর আলী,সহ সভাপতি হাজি জালাল উদ্দীন, সহ সভাপতি, হাজি নজির আলী সাহেব,বিএনপির নেতা দিলোয়ার হোসেন, সিমান্তীক জনকল্যাণ সংস্থার সভাপতি ইলিয়াস আলী,বিশিষ্ট ব্যবসায়ী লাল মিয়া, ব্যবসায়ী মুহিবুর রহমান, সোনাপুর গ্রামের মুরব্বি মিয়াজান মিয়া,খেলা পরিচালনা কমিটির সভাপতি, মুক্তার আলি, জয়নাল আবেদীন,  ১নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি, ফারুক মিয়া, বিএনপির নেতা জমির আলী, বিএনপির নেতা খলিলুর রহমান প্রমুখ।

উদ্ভোধনী খেলায় যে দুইটি দল  পরস্পর মোকাবিলা করে সোনার বাংলা স্পোর্টিং ক্লাব বনাম হাবিব নগর স্পোর্টিং ক্লাব খেলায় তাদের সোনার হরিণ কেহ অর্জন করতে পারে নাই। ট্রাবেকারের মাধ্যমে বিজয় নিশ্চিত করে হাবিব নগর স্পোর্টিং ক্লাব  একটি স্মার্ট ফোন পুরুষ্কার জিতে নেন ।

উক্ত উদ্ভোদনী  অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে তরুণদের মাঝে শৃঙ্খলা, সৌহার্দ্য ও দেশপ্রেমের চর্চা আরও বেগবান হবে।

উল্লেখ্য, খেলা  আয়োজকরা জানান, ৫ম নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে এলাকার উদীয়মান খেলোয়াড়দের প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি হবে এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে ক্রীড়া আয়োজনের পরিকল্পনা রয়েছে।