শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

হিলি সীমান্তে আটক যুবককে বিজিবির কাছে হস্তান্তর বিএসএফের

হিলি সীমান্তে আটক যুবককে বিজিবির কাছে হস্তান্তর বিএসএফের

হিলি সীমান্তে আটক যুবককে বিজিবির কাছে হস্তান্তর বিএসএফের

প্রায় এক বছর আগে কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে পাড়ি জমানো এক বাংলাদেশি যুবক দেশে ফেরার পথে আটক অবশেষে দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক রিপন হাসান (২৬) নামে ওই যুবককে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

সোমবার (২ মার্চ) বিকেলে হিলি সীমান্তের ২৮৫ মেইন পিলার সংলগ্ন রেলস্টেশন এলাকায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে তাকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর কাছে হস্তান্তর করা হয়। ফেরত আসা রিপন হাসান দিনাজপুরের বিরল উপজেলার দেওয়ানদিঘি গ্রামের আব্দুল আজিজের ছেলে।

বিজিবির হিলি সিপি কোম্পানি কমান্ডার সুবেদার আলাউদ্দিন বলেন, প্রায় এক বছর আগে তিনি বিরল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। সোমবার সকালে দেশে ফেরার উদ্দেশ্যে হিলি সীমান্ত অতিক্রমের চেষ্টা করলে বিএসএফ সদস্যরা তাকে আটক করে। পরবর্তীতে দুই বাহিনীর সমন্বয়ে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত দেওয়া হয়।

আইনি প্রক্রিয়া শেষে তাকে হাকিমপুর থানায় সোপর্দ করা হয়েছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।

ফারহান ইসলাম 
হিলি ও পাঁচবিবি প্রতিনিধি