বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাগুরায় খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন ও স্মারকলিপি

মাগুরায় খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন ও স্মারকলিপি

মাগুরায় খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন ও স্মারকলিপি

সরকার অনুমোদিত কার্ডধারী খুচরা সার বিক্রেতাদের বহাল রাখা এবং “সম্মিলিত সার ডিলার নিয়োগ ও সার সংক্রান্ত নীতিমালা-২০২৫” সংশোধনের দাবিতে মাগুরায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
আজ সকাল ১০টায় শহরের চৌরঙ্গী মোড়, মাগুরা প্রেসক্লাব-এর সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে বিক্ষোভ মিছিল নিয়ে অংশগ্রহণকারীরা জেলা প্রশাসকের কার্যালয়ে যান।


জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, মাগুরা জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচির অংশ হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি জেলা প্রশাসকের মাধ্যমে প্রদান করা হয়। একই সঙ্গে মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মাগুরার উপ-পরিচালকের নিকট পৃথক স্মারকলিপি দেওয়া হয়।


মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোঃ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ, ক্যাশিয়ার মোঃ আবুজাফর আহমেদসহ জেলার কার্ডধারী খুচরা সার বিক্রেতারা।


বক্তারা বলেন, নতুন নীতিমালা বাস্তবায়িত হলে বিদ্যমান খুচরা বিক্রেতাদের সনদ স্থগিত হয়ে প্রায় ৪৪ হাজার ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী অনিশ্চয়তার মুখে পড়বেন। তারা দীর্ঘদিন ধরে কৃষকদের বকেয়া ভিত্তিতে সার সরবরাহ করে আসছেন এবং ব্যাংক ঋণ নিয়ে ব্যবসা পরিচালনা করছেন। হঠাৎ নীতিমালা কার্যকর হলে বহু পরিবার কর্মহীন হয়ে পড়বে।
এ সময় তারা নীতিমালা পুনর্বিবেচনা, কার্যকারিতা স্থগিত এবং বিদ্যমান বিক্রেতাদের সম্মিলিত কাঠামোর আওতায় অন্তর্ভুক্তির দাবি জানান।