কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের পূর্ব মরিচ্যা মধুঘোনা এলাকায় এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। সোমবার (৩ মার্চ) ভোররাত আনুমানিক ৩টার দিকে সেহরির সময় মালয়েশিয়া প্রবাসী আবদু শুক্কুরের স্ত্রী লালা বিবি (তসলিমা)-কে তার নিজ বসতঘরে দুর্বৃত্তরা শ্বাসরোধ করে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
নিহত তসলিমা ৩ সন্তানের জননী ছিলেন। সেহরির সময় ঘরে ঢুকে এমন নৃশংস হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এখন পর্যন্ত হত্যাকারীদের শনাক্ত করা সম্ভব হয়নি। আমরা এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি
