রবিবার, জুলাই ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

যতদ্রুত সম্ভব নাগরিকদের কাতার ছাড়তে বলল যুক্তরাষ্ট্র

যতদ্রুত সম্ভব নাগরিকদের কাতার ছাড়তে বলল যুক্তরাষ্ট্র

যতদ্রুত সম্ভব নাগরিকদের কাতার ছাড়তে বলল যুক্তরাষ্ট্র

দখলদার ইসরাইল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালিয়ে পুরো মধ্যপ্রাচ্যে আগুন জ্বালিয়ে দিয়েছে। গত ২৮ ফেব্রুয়ারির ওই আগ্রাসনের পর হাতের মুষ্ঠি ছেড়ে দিয়েছে তেহরানও। ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ছে উগ্র ইহুদিবাদী ভূখণ্ড ও উপসাগরীয় দেশগুলোয় মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনা লক্ষ্য করে। এরমধ্যে অন্যতম আক্রান্ত দেশের নাম কাতার।সম্প্রতি কাতারে যুক্তরাষ্ট্রের একটি বিলিয়ন ডলারের মার্কিন রাডার সিস্টেম ধ্বংস করে দিয়েছে ইরান। এরপর দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। এমন শঙ্কার মধ্যেই নতুন নির্দেশনা জারি করল ওয়াশিংটন।

কাতারে অবস্থিত মার্কিন দূতাবাস আমেরিকানদের জন্য ‘অবিলম্বে দেশ ছাড়ার’ নির্দেশনা জারি করেছে।

দূতাবাস থেকে বলা হয়েছে, কাতারে অবস্থানরত সব আমেরিকান নাগরিককে মার্কিন দূতাবাস অবিলম্বে দেশ ছাড়ার আহ্বান জানিয়েছে।আজ বুধবার (৪ মার্চ) এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে দূতাবাস জানায়, সশস্ত্র সংঘাতের হুমকির কারণে গত ৩ মার্চ মার্কিন পররাষ্ট্র দপ্তর জরুরি সেবা বহির্ভূত সরকারি কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের কাতার ত্যাগের নির্দেশ দিয়েছে। যদি নিরাপদ মনে হয়, তবে আমেরিকানদের এখনই কাতার ত্যাগ করা উচিত।

এতে আরও বলা হয়, কাতারের আকাশসীমা এবং সমুদ্রপথ বর্তমানে বন্ধ আছে। তবে সৌদি আরবের সঙ্গে সংযোগকারী সালওয়া স্থল সীমান্ত পথটি বর্তমানে খোলা আছে।