বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর সাথে ডিআইজি সালমা বেগমের সৌজন্য সাক্ষাৎ

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর সাথে ডিআইজি সালমা বেগমের সৌজন্য সাক্ষাৎ

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর সাথে ডিআইজি সালমা বেগমের সৌজন্য সাক্ষাৎ


পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব দীপেন দেওয়ান-এর সাথে তাঁর রাঙ্গামাটির বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন ডিআইজি (এপিবিএন) সালমা বেগম, পিপিএম, এনডিসি।

সাক্ষাৎকালে মন্ত্রী দীপেন দেওয়ান বলেন, সরকার শীঘ্রই 'ফ্যামিলি কার্ড' প্রথা চালু করতে যাচ্ছে। এই কার্ডের বিশেষ বৈশিষ্ট্য হলো, পরিবারের প্রধান হিসেবে নারীর নাম অন্তর্ভুক্ত থাকবে। তিনি গুরুত্বারোপ করে বলেন, তালিকা প্রণয়নের ক্ষেত্রে কোনো রাজনৈতিক বা দলীয় পরিচয় বিবেচনা করা হবে না। প্রশাসনের মাধ্যমে অত্যন্ত স্বচ্ছতার সাথে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম পরিচালনায় আইনশৃঙ্খলা বাহিনীকে যথাযথ ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

মন্ত্রী দীপেন দেওয়ান আরও উল্লেখ করেন, আইন সবার জন্য সমান এবং বর্তমান সময়ে পাহাড়ি নারীরা আর পিছিয়ে নেই। সমাজের প্রতিটি স্তরে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করা সরকারের অন্যতম লক্ষ্য। তিনি দেশের নারীদের পুলিশ, প্রশাসন, প্রতিরক্ষা, পররাষ্ট্র ও জুডিশিয়াল সার্ভিসের মতো গুরুত্বপূর্ণ পেশায় ক্যারিয়ার গড়ার মানসিকতা তৈরি করার ওপর গুরুত্ব দেন।

সাক্ষাৎকালে ডিআইজি সালমা বেগম পার্বত্য অঞ্চলের শান্তি ও শৃঙ্খলা রক্ষায় এপিবিএন-এর কার্যক্রম সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন।