রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নওগাঁর পোরশায় আমচাষীদের মাঝে প্রদর্শনীর উপকরণ বিতরণ

নওগাঁর পোরশায় আমচাষীদের মাঝে প্রদর্শনীর উপকরণ বিতরণ

নওগাঁর পোরশায় আমচাষীদের মাঝে প্রদর্শনীর উপকরণ বিতরণ

নওগাঁর পোরশায় রফতানিযোগ্য আম উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আমচাষীদের মাঝে প্রদর্শনীর উপকরণ বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি অফিসের আয়োজনে বুধবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উত্তম কৃষি চর্চার মাধ্যমে আম উৎপাদন প্রদর্শনীর আওতায় ৬ জন আমচাষীর মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়।


প্রত্যেক চাষীকে এমওপি সার ৯০ কেজি, জৈবসার ৪ বস্তা, ডিএপি ২ বস্তা, ইউরিয়া ২ বস্তা, জিপসাম সার ৫০ কেজি, জিংক ২ কেজি এবং ৬ বোতল করে কীটনাশক প্রদান করা হয়।


উপকরণ বিতরণ করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মামুনুর রশিদ। এসময় উপস্থিত ছিলেন উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা নিয়ামতুল্লাহ্ ও আফজাল হোসেনসহ স্থানীয় আমচাষীরা।
কৃষি কর্মকর্তারা জানান, উত্তম কৃষি চর্চার মাধ্যমে নিরাপদ ও রফতানিযোগ্য আম উৎপাদন নিশ্চিত করতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।