বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ছাতক-এ নবনির্বাচিত এমপি কলিম উদ্দিন আহমেদ-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত।।

ছাতক-এ নবনির্বাচিত এমপি কলিম উদ্দিন আহমেদ-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত।।

ছাতক-এ নবনির্বাচিত এমপি কলিম উদ্দিন আহমেদ-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত।।


মঙ্গলবার (০৪ মার্চ, ২০২৬) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা,জনপ্রতিনিধি ও সুধীজন উপস্থিত ছিলেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন, মাননীয় সংসদ সদস্য, ২২৮ সুনামগঞ্জ-০৫ আসন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ডিপ্লোমেসি চাকমা। উপজেলা প্রশাসনিক কর্মকর্তা রইছ উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথি তাঁর বক্তব্যে এলাকার সার্বিক উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ, শিক্ষা ও স্বাস্থ্যখাতের অগ্রগতি এবং জনকল্যাণমূলক বিভিন্ন উদ্যোগ নিয়ে তাঁর পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি স্থানীয় প্রশাসন ও জনগণের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে সুনামগঞ্জ-০৫ আসনকে একটি মডেল হিসেবে গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় মতবিনিময় সভায় উপস্থিত অধিকাংশ দপ্তরের কর্মকর্তারা তাঁদের নিজ নিজ দপ্তরে লোকবল সংকট, প্রয়োজনীয় সরঞ্জামের অভাব, অবকাঠামোগত সীমাবদ্ধতা এবং বিভিন্ন প্রশাসনিক জটিলতার বিষয় তুলে ধরেন। তাঁরা এসব সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ডিপ্লোমেসি চাকমা বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে জনপ্রতিনিধি ও প্রশাসনের সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

উপজেলা প্রশাসন, ছাতক আয়োজিত এ মতবিনিময় সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভা শেষে উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করতে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।

 

 

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: