সোমবার, জুলাই ২৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফুটপাত দখলমুক্ত ও যানজট নিরসনে পাঁচবিবিতে সচেতনতামূলক র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

ফুটপাত দখলমুক্ত ও যানজট নিরসনে পাঁচবিবিতে সচেতনতামূলক র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

ফুটপাত দখলমুক্ত ও যানজট নিরসনে পাঁচবিবিতে সচেতনতামূলক র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

জয়পুরহাটের পাঁচবিবিতে ফুটপাত দখলমুক্ত রাখা, যানজট নিরসন এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে সচেতনতামূলক র‍্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (৫ মার্চ ) বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়। সহযোগিতায় পাঁচবিবি পৌরসভা। র‍্যালিটি পাঁচবিবি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, পৌরসভার প্রতিনিধিসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা অংশ নেন।

র‍্যালিতে অংশগ্রহণকারীরা ফুটপাত দখলমুক্ত রাখা, শহরের পরিচ্ছন্নতা বজায় রাখা এবং যানজট নিরসনে সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন স্লোগান দেন। এ সময় বক্তারা বলেন, ফুটপাত পথচারীদের চলাচলের জন্য নির্ধারিত। তাই ফুটপাত দখলমুক্ত রাখা এবং শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা সকলের দায়িত্ব।

পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সেলিম আহমেদ বলেন, পাঁচবিবি উপজেলার তিনমাথা মোড় থেকে সোনালী ব্যাংক মোড় পর্যন্ত সড়কের দুই পাশে দীর্ঘদিন ধরে মোটরসাইকেল, অটোরিকশা পার্কিং ও ফুটপাত দখলের কারণে সাধারণ মানুষকে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছিল। এ বিষয়ে স্থানীয়দের কাছ থেকে বারবার অভিযোগ পাওয়া যাচ্ছিল।

নএসব অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা প্রশাসন, পৌরসভা কর্তৃপক্ষ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে যৌথভাবে দখলমুক্ত অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানের মূল উদ্দেশ্য হলো গুরুত্বপূর্ণ এই সড়কে যানজটমুক্ত পরিবেশ নিশ্চিত করা এবং পথচারীদের স্বাভাবিক চলাচল নিশ্চিত করা।
ইউএনও আরও বলেন, অভিযানের মাধ্যমে প্রতিটি দোকানদারকে সতর্ক করা হয়েছে যাতে দোকানের সামনে ফুটপাত দখল করে কোনো ধরনের মালামাল বা যানবাহন রাখা না হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এসময় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. বেলায়েত হোসেন। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পাঁচবিবি থানা পুলিশের একটি দল দায়িত্ব পালন করে। সাবেক উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম। এছাড়াও উপজেলা বণিক সমিতির সভাপতি তাইজুল ইসলাম, সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ দাস বাপ্পিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ফারহান ইসলাম 
হিলি ও পাঁচবিবি প্রতিনিধি