মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাগুরায় জেলা আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধন

মাগুরায় জেলা আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধন

মাগুরায় জেলা আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধন

 পতাকা উত্তোলন ও দোয়ার মধ্য দিয়ে মাগুরা জেলা আওয়ামী লীগের শহরের জামরুলতলার কার্যালয় উদ্বোধন করা হয়েছে।  জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এনামুল হক হিরোক এর নেতৃত্বে বৃহস্পতিবার বিকাল চারটায় ১০/১২ জন নেতাকর্মী নিয়ে এ আনুষ্ঠানিকতা করেন।

এ সময় সদর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও জেলা যুব মহিলা লীগের নেত্রী সোনিয়া সুলতানা, মীর রেজাউল ইসলামসহ স্বেচ্ছাসেবক লীগ ও কৃষক লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জেলা আওয়ামী লীগের কার্যালয়ের নিচে দলীয় এবং জাতীয় পতাকা উত্তোলন এবং দোয়া মধ্য দিয়ে দলীয় কার্যক্রম শুরু করা হলো বলে দাবি করেন এনামুল হক হিরোক।

মাগুরা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান জানান, হঠাৎ করে কয়েক জন জামরুল তলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জড়ো হয়ে পতাকা উত্তোলন এবং দোয়া করে পালিয়ে গেছে। সরকারিভাবে তাদের দলের কার্যক্রম স্থগিত থাকায় বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।