বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ছাতকে এতিমদের জন্য ইফতার আয়োজন করলেন হিন্দু যুবক।

ছাতকে এতিমদের জন্য ইফতার আয়োজন করলেন হিন্দু যুবক।

ছাতকে এতিমদের জন্য ইফতার আয়োজন করলেন হিন্দু যুবক।

সুনামগঞ্জের ছাতকে মানবতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন এক হিন্দু যুবক। পবিত্র মাহে রমজান উপলক্ষে এতিম শিক্ষার্থীদের জন্য ইফতার মাহফিলের আয়োজন করে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল নজির গড়েছেন তিনি।


বৃহস্পতিবার (১৫ রমজান) উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের আলুপুরস্থ লতিফিয়া আরব আলী এতিমখানা হাফিজিয়া মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের জন্য এ ইফতার মাহফিলের আয়োজন করেন ভাইভাই এন্ড স্টার হেয়ার কাটের মালিক নারায়ন মালাকার সুমন।
তিনি সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের দীঘলি খোজারপাড়া গ্রামের মৃত নিবারণ মালাকারের পুত্র।


ইফতার আয়োজন সম্পর্কে সুমন মালাকার বলেন, আমরা যে যে ধর্মেরই হই না কেন, আমরা সবাই মানুষ। সব ধর্মেই মানুষের সেবা করাকে বড় ইবাদত বা পূণ্য কাজ বলা হয়েছে। আমি মনে করেছি এতিম শিশুদের খাওয়ানো উচিত, তাই নিজের সামর্থ্য অনুযায়ী এই আয়োজন করেছি।


ইফতার মাহফিলে উপস্থিত হয়ে লামাকাজী ইউনিয়নের চেয়ারম্যান ও বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব কবির হোসেন ধলা মিয়া এ উদ্যোগকে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত উল্লেখ করে বলেন, সমাজে এমন উদ্যোগ মানুষকে সাম্প্রদায়িক সম্প্রীতি ও মানবিকতার শিক্ষা দেয়। ইফতার মাহফিলে উপস্থিত  ছিলেন লতিফিয়া আরব আলী এতিমখানা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রিন্সিপাল মাওলানা হাফিজ গুফরান আহমদ, খাদেম হাফিজ ক্বারী আবুল বসর আহমেদ, শিক্ষক হাফিজ আলী হোসেন, সৈদেরগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য মাহমদ আলী, সুফিনগর মাদ্রাসার আইসিটি বিভাগের শিক্ষক সাইফুল ইসলাম সাইদ। আঞ্চলিক যুবদলের সাংগঠনিক সম্পাদক ইমাম উদ্দিন, গোবিন্দগঞ্জ স্টার ফ্যাশনের স্বত্বাধিকারী ইসমাইল হোসেন সহ মাদ্রাসার এতিম শিক্ষার্থীরা।
রমজানের পবিত্র এই সময়ে ধর্ম-বর্ণ নির্বিশেষে এতিমদের পাশে দাঁড়ানোর এই মানবিক উদ্যোগ স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।