শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নীলফামারী টিসিএ’র নতুন সদস্যদের বরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

নীলফামারী টিসিএ’র নতুন সদস্যদের বরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

নীলফামারী টিসিএ’র নতুন সদস্যদের বরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

নীলফামারী টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (টিসিএ)’র উদ্যোগে নতুন সদস্যদের বরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) নীলফামারী শহরের একটি স্থানীয় কমিউনিটি সেন্টারের মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি মোঃ সোহেল রানার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জুয়েল ইসলাম-এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সকল সদস্য উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে নতুন সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে সংগঠনের কার্যক্রম, সাংবাদিকতার নৈতিকতা ও পেশাগত মানোন্নয়ন নিয়ে আলোচনা করেন সদস্যরা।

এসময় বক্তারা বলেন, চিত্র সাংবাদিকরা মাঠ পর্যায়ে ঝুঁকি নিয়ে নিরলসভাবে কাজ করেন এবং সমাজের বাস্তব চিত্র গণমাধ্যমে তুলে ধরেন। তাই তাদের পেশাগত মর্যাদা ও দক্ষতা বৃদ্ধিতে সংগঠনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ সময় নতুন সদস্যদের আন্তরিকভাবে স্বাগত জানিয়ে ভবিষ্যতে সংগঠনকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধভাবে এগিয়ে নেওয়ার আহ্বান জানান বক্তারা।