বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দুপচাঁচিয়ায় ৩০০ গ্রাম গাঁজাসহ ৩ জন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

দুপচাঁচিয়ায় ৩০০ গ্রাম গাঁজাসহ ৩ জন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

দুপচাঁচিয়ায় ৩০০ গ্রাম গাঁজাসহ ৩ জন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ৩০০ গ্রাম গাঁজাসহ ৩ জনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।


গ্রেফতারকৃতরা হলেন— মোঃ শাহীন (৪৫), পিতা মোঃ জাবেদ আলী, গ্রাম রামশহর উত্তরপাড়া, বগুড়া সদর; মোঃ রেজাউল করিম (৩৫), পিতা মৃত আলতাব, গ্রাম নিশ্চিন্তপুর, শিবগঞ্জ, বগুড়া; এবং মোঃ রাব্বী (২৬), পিতা মোঃ জহুরুল, গ্রাম পাঠানপাড়া, থানা ক্ষেতলাল, জয়পুরহাট।


বৃহস্পতিবার (৫ মার্চ) ডিএনসি বগুড়া ‘খ’ সার্কেলের একটি আভিযানিক টিম এবং দুপচাঁচিয়া উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তৌহিদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
ভ্রাম্যমাণ আদালত আসামিদের মধ্যে একজনকে ১৩ দিন, একজনকে ১ মাস এবং অপরজনকে ২ মাস ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। পাশাপাশি দুইজনকে ৫০০ টাকা এবং একজনকে ২০০ টাকা অর্থদণ্ড করা হয়।