সোমবার, জুলাই ২৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সুজানগরে জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সুজানগরে জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সুজানগরে জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


পাবনার সুজানগর উপজেলার আহাম্মদপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর উদ্যোগে চরগোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পবিত্র মাহে রমজান উপলক্ষে আয়োজিত এই ইফতার মাহফিলে স্থানীয় মুসল্লি, দলীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন সুজানগর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর জননেতা অধ্যাপক কেএম হেসাব উদ্দিন। তিনি তার বক্তব্যে বলেন, পবিত্র রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও মানবিকতার শিক্ষা দেয়। এ মাসে সকল ভেদাভেদ ভুলে মানুষের কল্যাণে কাজ করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি আরও বলেন, একটি ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ গঠনে ইসলামের আদর্শ অনুসরণের কোনো বিকল্প নেই।

তিনি দেশ ও জাতির কল্যাণ কামনা করে সকলকে নৈতিকতা, সততা ও সামাজিক দায়িত্ববোধ নিয়ে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি সমাজে শান্তি, সম্প্রীতি ও ন্যায় প্রতিষ্ঠায় সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহাম্মদপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর আরিফুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, রমজান আমাদের ধৈর্য, সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয়। এই শিক্ষা বাস্তব জীবনে প্রয়োগ করতে পারলে সমাজে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা সম্ভব।

ইফতার ও দোয়া মাহফিলে আহাম্মদপুর ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের জামায়াতে ইসলামীর বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ধর্মপ্রাণ মুসল্লি ও এলাকার সাধারণ মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। দোয়া মাহফিলে দেশের বর্তমান পরিস্থিতি থেকে মুক্তি, মানুষের কল্যাণ ও সামগ্রিক উন্নতি কামনা করা হয়।

ইফতার মাহফিলকে ঘিরে চরগোবিন্দপুর এলাকায় এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয় এবং স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের ধর্মীয় ও সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।