বুধবার, জুলাই ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চুনারুঘাটে এমপি এস. এম. ফয়সলের উদ্যোগে পাইকপাড়ায় ইফতার সামগ্রী বিতরণ

চুনারুঘাটে এমপি এস. এম. ফয়সলের উদ্যোগে পাইকপাড়ায় ইফতার সামগ্রী বিতরণ

চুনারুঘাটে এমপি এস. এম. ফয়সলের উদ্যোগে পাইকপাড়ায় ইফতার সামগ্রী বিতরণ

পবিত্র মাহে রমজান উপলক্ষে হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব এস. এম. ফয়সলের উদ্যোগে এবং তাঁর সুযোগ্য সন্তান আলহাজ্ব ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক আহমেদের সৌজন্যে চুনারুঘাট উপজেলার ৪নং পাইকপাড়া ইউনিয়নে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার উপজেলার পাইকপাড়া ইউনিয়নে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক আহমেদ।


এসময় তিনি বলেন, পবিত্র মাহে রমজান সংযম, সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয়। সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব এস. এম. ফয়সল সবসময় সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন এবং সেই ধারাবাহিকতায় প্রতিবছরের মতো এবারও ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, দলীয় নেতাকর্মী ও এলাকার অসংখ্য মানুষ উপস্থিত ছিলেন। পরে দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।