বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পাঁচবিবি মডেল প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

পাঁচবিবি মডেল প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

পাঁচবিবি মডেল প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

জয়পুরহাটের পাঁচবিবিতে পবিত্র মাহে রমজান উপলক্ষে পাঁচবিবি মডেল প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার তিনমাথা এলাকায় প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ আয়োজন করা হয়।

আজ (৬ মার্চ) শুক্রবার পাঁচবিবি মডেল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি বদরুদ্দোজাহ সবুজের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজ মো. রায়হান।

এ সময় বক্তারা বলেন, পবিত্র রমজান মাস আত্মশুদ্ধি, সহমর্মিতা ও মানবতার শিক্ষা দেয়। সমাজে সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা পাঁচবিবি মডেল প্রেসক্লাবের এমন উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও সাংবাদিকদের ঐক্য, পেশাগত উন্নয়ন ও সামাজিক সম্প্রীতি জোরদারে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
ইফতার মাহফিলের পূর্বে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে পাঁচবিবি মডেল প্রেসক্লাবের উপদেষ্টা শফিকুল আলম চৌধুরী বিপ্লব ও মিজানুর রহমান উপস্থিত ছিলেন। এছাড়াও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোর্শেদ, দপ্তর সম্পাদক ফারহান ইসলামসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন পাঁচবিবি প্রেসক্লাবের সভাপতি আজাদ আলী, পৌর প্রেসক্লাবের সভাপতি আহসান হাবীব, সিনিয়র সহ-সভাপতি সাজেদুল ইসলাম টিটু, পাঁচবিবি বণিক সমিতির সভাপতি তাইজুল ইসলাম, আক্তার হোসেন বকুল, রেজওয়ান, বাবুল হোসেন, সাঈদার ইসলামসহ স্থানীয় সাংবাদিক, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সুধীজন।

পরিশেষে ইফতার শেষে উপস্থিত সবাই একসঙ্গে দোয়া ও মোনাজাতে অংশ নেন।

ফারহান ইসলাম
হিলি ও পাঁচবিবি প্রতিনিধি