বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সীমান্তে জ্বালানি তেল পাচার রোধে ৫৪ বিজিবির টহল ও তল্লাশি জোরদার

সীমান্তে জ্বালানি তেল পাচার রোধে ৫৪ বিজিবির টহল ও তল্লাশি জোরদার

সীমান্তে জ্বালানি তেল পাচার রোধে ৫৪ বিজিবির টহল ও তল্লাশি জোরদার

সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশ থেকে জ্বালানি তেল পাচার প্রতিরোধে বাঘাইহাট  ব্যাটালিয়ন (৫৪ বিজিবি) টহল ও তল্লাশি কার্যক্রম জোরদার করেছে।
বিজিবি সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক জ্বালানি তেলের বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। ফলে বৈশ্বিকভাবে জ্বালানি সরবরাহ ও দামের ক্ষেত্রে অনিশ্চয়তা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। এদিকে বাংলাদেশের তুলনায় পার্শ্ববর্তী দেশগুলোতে জ্বালানির দাম বেশি হওয়ায় সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে জ্বালানি তেল পাচারের সম্ভাবনা বেড়েছে।

এ প্রেক্ষাপটে গত ৪ মার্চ ২০২৬ তারিখ থেকে অদ্যাবধি বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি) তাদের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিভিন্ন স্থানে টহল ও তল্লাশি কার্যক্রম পরিচালনা করছে। পাশাপাশি সীমান্তবর্তী স্থানীয় জনগণকে জ্বালানি তেল পাচার প্রতিরোধে সচেতন ও উদ্বুদ্ধ করা হচ্ছে।

বিজিবি জানায়, জ্বালানি তেল পাচার ঠেকাতে সীমান্তে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, টহল তৎপরতা জোরদার এবং জ্বালানি পরিবহন ও সরবরাহের ওপর নিবিড় পর্যবেক্ষণ অব্যাহত রাখা হয়েছে।

এ বিষয়ে  ৫৪ বিজিবি  ব্যাটালিয়নের অধিনায়ক  লেফটেন কর্নেল মোঃ
মহিউদ্দিন ফারুকী  জানান,  রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলাধীন   দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বাংলাদেশ থেকে জ্বালানি তেল পাচার প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হচ্ছে। পাশাপাশি অবৈধ সীমান্ত পারাপার, মাদক চোরাচালানসহ আন্তঃসীমান্ত সকল ধরনের অপরাধ দমনে বিজিবি সদস্যরা সর্বদা সজাগ রয়েছে।