বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সাতছড়ি সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, ভারত থেকে পাচারের সময় গরু আটক

সাতছড়ি সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, ভারত থেকে পাচারের সময় গরু আটক

সাতছড়ি সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, ভারত থেকে পাচারের সময় গরু আটক

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে পাচারের সময় বেশ কয়েকটি গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সূত্রে জানা যায়, শনিবার ভোরে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর আওতাধীন সাতছড়ি সীমান্ত ফাঁড়ির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে আনা কয়েকটি গরু আটক করা হয়।
অভিযানকালে পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে জব্দ করা গরুগুলো বিজিবি ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

 

নোমান মিয়া চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি