বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশের বাজার পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রয়েছে : প্রতিমন্ত্রী ইশরাক

দেশের বাজার পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রয়েছে : প্রতিমন্ত্রী ইশরাক

দেশের বাজার পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রয়েছে : প্রতিমন্ত্রী ইশরাক

রমজান ও আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে দেশের বাজার পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।শনিবার (৭ মার্চ) সকালে রাজধানীর শ্যামবাজারে এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কর্মকর্তাদের সঙ্গে পাইকারি ও খুচরা বাজার পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

 

এ সময় প্রতিমন্ত্রী ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রির আহ্বান জানান। তিনি বলেন, ঈদকে কেন্দ্র করে কেউ যাতে অবৈধভাবে পণ্য মজুত করে বাজার অস্থিতিশীল করতে না পারে, সে বিষয়ে প্রশাসনের তদারকি অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, গ্যাস সংকট নিরসনে সরকার কাজ করছে এবং ঈদের আগেই এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।