রবিবার, জুলাই ২৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফাইনাল বৃষ্টিতে ভেসে গেলে শিরোপা যাবে কার হাতে

ফাইনাল বৃষ্টিতে ভেসে গেলে শিরোপা যাবে কার হাতে

ফাইনাল বৃষ্টিতে ভেসে গেলে শিরোপা যাবে কার হাতে

পর্দা নামতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরের। রোববার (৮ মার্চ) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনালে নিউজিল্যান্ডের মোকাবিলা করবে ভারত। গত কয়েক সপ্তাহের ব্যাট-বলের যুদ্ধ শেষে কোন দল শিরোপা উঁচিয়ে ধরে, সেটা দেখতে অধীর অপেক্ষায় ভক্তরা।ফাইনালে নিউজিল্যান্ডকে হারালেই একাধিক রেকর্ড গড়ার সুযোগ রয়েছে ভারতের সামনে। টি–টোয়েন্টি বিশ্বকাপে তৃতীয় শিরোপা জেতা প্রথম দল হবে ভারত। বিশ্বকাপের আয়োজক হয়ে শিরোপা জেতা প্রথম দল হওয়ার সুযোগও থাকছে সূর্যকুমার যাদবের দলের সামনে। একই সঙ্গে তারা টানা দুইবার চ্যাম্পিয়ন হওয়ার কীর্তিও গড়তে পারে স্বাগতিকরা।


অন্যদিকে, নিউজিল্যান্ডের লক্ষ্য প্রথম শিরোপা। আইসিসি টুর্নামেন্টগুলোতে ধারাবাহিকভাবে ফাইনাল খেললেও এখনও কোনো শিরোপা জিততে পারেনি কিউইরা। আহমেদাবাদে ভারতকে হারাতে পারলে এটিই হবে নিউজিল্যান্ডের জন্য ঐতিহাসিক মুহূর্ত।ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।  আবহাওয়ার পূর্বাভাসে পরিষ্কার আকাশের কথা বলা হলেও বড় ম্যাচে বৃষ্টির সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না।

বৃষ্টি হলে ম্যাচটি সম্পন্ন করার জন্য অতিরিক্ত ১২০ মিনিট সময় রাখা হয়েছে। লক্ষ্য থাকবে অন্তত প্রতি দলের ১০ ওভার খেলা সম্পন্ন করা, যা টি–টোয়েন্টি নকআউট ম্যাচের ন্যূনতম শর্ত।

যদি ৮ মার্চ ম্যাচ শেষ করা না যায়, তাহলে আইসিসি ৯ মার্চকে রিজার্ভ ডে হিসেবে রেখেছে। প্রথম দিনের অসমাপ্ত খেলা সেদিন থেকেই আবার শুরু হবে।

ম্যাচ টাই হলে

ম্যাচ টাই হলে বিজয়ী নির্ধারণে সুপার ওভার হবে। আর বৃষ্টির কারণে ম্যাচ ছোট হয়ে গেলে এবং দুই দল অন্তত ১০ ওভার করে খেললে ফল নির্ধারণে ব্যবহার করা হবে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে। আর যদি রিজার্ভ ডে-তেও ফল নির্ধারণ করা সম্ভব না হয়, তাহলে আইসিসি নিয়ম অনুযায়ী ভারত ও নিউজিল্যান্ডকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে।

উল্লেখ্য, আইসিসির কোনো ফাইনালে যৌথ চ্যাম্পিয়নের ঘটনা মাত্র একবার ঘটেছে। ২০০২ সালের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল ও রিজার্ভ ডে; দুই দিনই বৃষ্টিতে ভেসে যাওয়ায় ভারত ও শ্রীলঙ্কাকে যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছিল।