বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সুন্দরগঞ্জে ২০০ অসহায় পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ

সুন্দরগঞ্জে ২০০ অসহায় পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ

সুন্দরগঞ্জে ২০০ অসহায় পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ

গাইবান্ধার সুন্দরগঞ্জে অসহায় ও দুস্থ ২০০ পরিবারের মাঝে এক মাসের শুকনো খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (৭ মার্চ) দুপুরে উপজেলার হরিপুর ইউনিয়নের দক্ষিণ চরিতাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে মানবতার সূর্য দিগন্ত ফাউন্ডেশনের আয়োজনে এবং রংপুর রাইটার্সের সার্বিক তত্ত্বাবধানে এসব শুকনো খাবার বিতরণ করা হয়।

বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি ও উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী মো. সামিউল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন মানবতার সূর্য দিগন্ত ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম, সহ-সভাপতি মো. রাজু মিয়া, কেন্দ্রীয় উপকমিটির পরিচালক ও হরিপুর ইউনিয়নের ইউপি সদস্য আমজাদ হোসেন, উপদেষ্টা ফারুক হোসেন, রংপুর রাইডার্সের চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ, উপদেষ্টা মাওলানা হারুনর রশীদ, হরিপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুর রাজ্জাক, ইউপি সদস্য মাহাবুর রহমান বাবলুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বিতরণ কার্যক্রমে ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা উপস্থিত থেকে সুশৃঙ্খলভাবে উপকারভোগীদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন।

এ সময় ফাউন্ডেশন কর্তৃপক্ষ জানান, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে এবং আরও বেশি মানুষের কাছে সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হবে।

 


গাইবান্ধা প্রতিনিধি: