রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সিন্ডিকেটের কবলে রমজানের চুনারুঘাট বাজার, দিশেহারা সাধারণ ক্রেতারা

সিন্ডিকেটের কবলে রমজানের চুনারুঘাট বাজার, দিশেহারা সাধারণ ক্রেতারা

সিন্ডিকেটের কবলে রমজানের চুনারুঘাট বাজার, দিশেহারা সাধারণ ক্রেতারা

পবিত্র মাহে রমজানকে কেন্দ্র করে হবিগঞ্জের চুনারুঘাট বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে সয়াবিন তেল ও চিনির দামে অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে সাধারণ ক্রেতারা পড়েছেন চরম ভোগান্তিতে।
সরেজমিনে চুনারুঘাট বাজার ঘুরে দেখা যায়, বোতলজাত সয়াবিন তেলের গায়ে নির্ধারিত সর্বোচ্চ খুচরা মূল্য (এমআরপি) ৩৯০ টাকা লেখা থাকলেও অনেক দোকানে তা ৪০০ টাকায় বিক্রি করা হচ্ছে। একইভাবে চিনির দামও নির্ধারিত দামের চেয়ে বেশি নেওয়ার অভিযোগ উঠেছে।


বাজারে কেনাকাটা করতে আসা কয়েকজন ক্রেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, রমজান এলেই কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট তৈরি করে কৃত্রিম সংকট সৃষ্টি করে পণ্যের দাম বাড়িয়ে দেয়। এতে সাধারণ মানুষ সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হন।
ক্রেতারা আরও জানান, সরকার দ্রব্যমূল্য সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে বারবার নির্দেশনা দিলেও কিছু অসাধু ব্যবসায়ী তা উপেক্ষা করে অতিরিক্ত লাভের আশায় পণ্য বেশি দামে বিক্রি করছেন।


এ বিষয়ে স্থানীয় সচেতন মহল মনে করেন, বাজার মনিটরিং জোরদার না হলে অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য বন্ধ করা কঠিন হবে।
চুনারুঘাট উপজেলার সাধারণ ক্রেতারা বাজারে ভোক্তা অধিকার বিরোধী কর্মকাণ্ড বন্ধ করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জিয়াউর রহমানের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা দ্রুত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাজার তদারকি জোরদার করে অতিরিক্ত দামে পণ্য বিক্রি বন্ধের দাবি জানিয়েছেন।

 

নোমান মিয়া, চুনারুঘাট প্রতিনিধি: