বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সুন্দরগঞ্জে ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল

সুন্দরগঞ্জে ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল

সুন্দরগঞ্জে ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল

গাইবান্ধার সুন্দরগঞ্জে ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ মার্চ) বিকেলে উপজেলার বেলকা ইউনিয়নের পঞ্চানন্দ রুহুল উলুম দাখিল মাদ্রাসা মাঠে স্বিরাত্বল মুস্তাক্বিম ইসলামী পাঠাগারের উদ্যোগে এ আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক, সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী মো. সামিউল ইসলাম।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন মধ্য তালুক বেলকা বায়তুল মামুর জামে মসজিদের খতিব ও বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হাফেজ মাওলানা মো. শফিকুল ইসলাম শামীম।

বেলকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা মো. ইব্রাহীম খলিলুল্লাহর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবু সোলায়মান সরকার সাজা, বিজিএম হসপিটালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. আব্দুল গফফার, বেলকা ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা একেএম নাজমুল হুদা।

স্বিরাত্বল মুস্তাক্বিম ইসলামী পাঠাগারের সভাপতি শাহিন সরকারের সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন পাঠাগারের সাবেক সভাপতি মো. সোলায়মান মিয়া, মাওলানা আব্দুল আজিজ ও মাওলানা আবু ইউসুফ।