বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাগুরার ২৫টি সরকারি অফিস পর্যবেক্ষণে ৯০% কর্মকর্তা-কর্মচারীর দেরিতে উপস্থিতি

মাগুরার ২৫টি সরকারি অফিস পর্যবেক্ষণে ৯০% কর্মকর্তা-কর্মচারীর দেরিতে উপস্থিতি

মাগুরার ২৫টি সরকারি অফিস পর্যবেক্ষণে ৯০% কর্মকর্তা-কর্মচারীর দেরিতে উপস্থিতি

সরকারি সেবার মান নিশ্চিত করা এবং বিভিন্ন দপ্তরে কর্মকর্তা-কর্মচারীদের যথাসময়ে উপস্থিতি পর্যবেক্ষণের লক্ষ্যে মাগুরা প্রেসক্লাবের উদ্যোগে রবিবার সকাল থেকে একযোগে সাংবাদিকদের পৃথক পর্যবেক্ষণে দেখা যায়, অধিকাংশ দপ্তরে কর্মকর্তা-কর্মচারীরা নির্ধারিত সময়ের অনেক পরে কর্মস্থলে উপস্থিত হচ্ছেন।


রোববার সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত প্রেসক্লাবের পৃথক প্রতিনিধি দল জেলা শহরের জেলা প্রশাসকের কার্যালয়সহ ২৫টি সরকারি দপ্তরে গিয়ে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় নির্ধারিত সময়ে উপস্থিতি, দপ্তরগুলোর সেবা কার্যক্রম এবং সাধারণ মানুষের ভোগান্তির বিষয়গুলো খতিয়ে দেখা হয়।


মাগুরা জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সকল দপ্তরে কর্মকর্তা-কর্মচারীদের যথাসময়ে উপস্থিতি এবং সেবার মান উন্নত করতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। সাংবাদিকদের এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি বলেন, যারা দেরিতে কর্মস্থলে উপস্থিত হচ্ছেন তাদের সতর্ক করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক জানান, সরকারি সেবাকে আরও গতিশীল ও জনগণবান্ধব করতে এ ধরনের পর্যবেক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে। পাশাপাশি সংশ্লিষ্ট দপ্তরগুলোকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়।


প্রেসক্লাবের সভাপতি মোঃ সাইদুর রহমান জানান, জেলা প্রশাসকের কার্যালয়, মাগুরা জেলা ত্রাণ গুদাম কাম দুর্যোগ ব্যবস্থাপনা তথ্য কেন্দ্র মাগুরা,সদর হাসপাতাল, গণপূর্ত বিভাগ, জনস্বাস্থ্য প্রকৌশল, সমাজসেবা অফিস, যুব উন্নয়ন অধিদপ্তর, বিআরটিএ, রেজিস্ট্রি অফিস, মৎস্য অফিস, পশু হাসপাতাল, পৌরসভা, এলজিইডি, বিদ্যুৎ অফিস, হর্টিকালচার, পল্লী বিদ্যুৎ ও প্রাথমিক শিক্ষা অফিসসহ মোট ২৫টি সরকারি অফিসে সাংবাদিকদের পৃথক পর্যবেক্ষণে প্রথম ঘণ্টায় প্রায় ৯০ শতাংশ কর্মকর্তা-কর্মচারীর দেরিতে অফিসে আসার চিত্র পাওয়া গেছে। এ উদ্যোগকে সচেতনতা বৃদ্ধির একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন স্থানীয় সচেতন মহল।


মাগুরা-১ আসনের সংসদ সদস্য মোঃ মনোয়ার হোসেন খান প্রেসক্লাবের এ উদ্যোগকে ব্যতিক্রমী আখ্যা দিয়ে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। তিনি বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত সময়ে অফিসে উপস্থিতি এবং জনগণকে সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।