বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সুন্দরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

সুন্দরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

সুন্দরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

'আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার–সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার' প্রতিপাদ্যের আলোকে গাইবান্ধার সুন্দরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ মার্চ) বিকেলে উপজেলা প্রশাসন, মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় ও সুন্দরগঞ্জ পৌরসভার যৌথ আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মো. মাজেদুর রহমান।

সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঈফফাত জাহান তুলির সভাপতিত্বে এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুমী কায়ছারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর শহিদুল ইসলাম সরকার মঞ্জু, উপজেলা বিএনপির আহ্বায়ক বাবুল আহমেদ, সদস্য সচিব মাহমুদুল ইসলাম প্রামানিক, পৌর জামায়াতের আমীর একরামুল হক, এবি পার্টির আহ্বায়ক তাজুল ইসলাম, এনসিপির প্রধান সমন্বয়কারী লুৎফর রহমান বকসি, পৌরসভার সহকারী প্রকৌশলী হামিদুর রহমান, গণমাধ্যমকর্মী জাহিদুল ইসলাম জাহিদ, এ মান্নান আকন্দ এবং ছাত্রনেতা নুর ইসলাম নুর প্রমুখ। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সরকারি দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, এনজিও কর্মীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, নারীর অধিকার নিশ্চিত করতে সমাজের সকল স্তরের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে। নারী ও কন্যাশিশুর নিরাপত্তা, শিক্ষা ও সমান সুযোগ নিশ্চিত করা হলে একটি বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব। একই সঙ্গে নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতা বাড়ানোর পাশাপাশি নারীর ক্ষমতায়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে দিবসটি উপলক্ষে একটি র‍্যালি বের করা হয় এবং দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।