বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দেবিদ্বারে মৎস্যজীবীদলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দেবিদ্বারে মৎস্যজীবীদলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দেবিদ্বারে মৎস্যজীবীদলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির)সাবেক চেয়ারপার্সন মরহুম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় কুমিল্লার দেবিদ্বার পৌরসভা হোটেল ডায়না রেস্তোরাঁ, জাতীয়তাবাদী মৎস্যজীবী দল ও পৌর শাখার উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


ইফতার ও দোয়া মাহফিলের দেবিদ্বার উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক  মোঃ কাউছার আহমেদ মোল্লার সভাপতিত্বে ও মোঃ ইব্রাহিম খলিল,মোল্লার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন   কুমিল্লা উত্তর জেলা বি এন পির  সদস্য সচিব এএফএম তারেক মুন্সি।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোসা, সুফিয়া বেগম দেবিদ্বার উপজেলা বিএনপির আহবায়ক মোঃ গিয়াস উদ্দিন ও সদস্য সচিব কাজী মাসুদ হাসান, পৌর বিএনপির

 

 আহবায়ক ভিপি মাহফুজ আলম ও সদস্য সচিব আলীম পাঠান, কুমিল্লা উত্তর জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম ভিপি শাহীন, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দল সিনিয়র যুগ্ম আহবায়ক এম ইমরান হাসান দেবিদ্বার উপজেলা কৃষকদলের সদস্য সচিব সফিউল্লাহ আখন্দ মানিক, পৌর যুবদলের সভাপতি মোঃ শাহ জামান মুন্সি সহ উপজেলা, পৌর ও মৎস্যজীবীদল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।ইফতার মাহফিলে সংক্ষিপ্ত  বক্তব্যে সভাপতি ও প্রধান অতিথি মরহুমা সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার

 

 স্মৃতিচারণ করে বলেন, আজ বিএনপি সরকার গঠন করেছে। সেই সরকারের প্রধান হলেন আমাদের দলের চেয়ারপার্সন তারেক রহমান,, আগামী উপজেলা নির্বাচনকে সামনে রেখে বিএনপির সকল নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধভাবে  কাজ করার আহবান জানান।পরিশেষে দেশ ও জাতির কল্যাণ এবং দেশ নায়ক তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন   মাওলানা মোঃ আরিফুল ইসলাম।

 

 

মোঃ আল আমিন বিশেষ প্রতিনিধি দেবিদ্বার কুমিল্লা