বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চুনারুঘাট পৌরসভার উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত

চুনারুঘাট পৌরসভার উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত

চুনারুঘাট পৌরসভার উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত

হবিগঞ্জের চুনারুঘাটে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার (৮ মার্চ) সকালে চুনারুঘাট পৌরসভার উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি পৌরসভা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চুনারুঘাট পৌরসভার প্রশাসক মোঃ জিয়াউর রহমান।


আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর হিসাব রক্ষণ কর্মকর্তা মোহাম্মদ লিয়াকত আলী (ভারপ্রাপ্ত পি.এন.ও), উপজেলা প্রকৌশলী মোঃ ফজলুল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাজনীন সুলতানা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান এবং উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফারুক চৌধুরী।
বক্তারা নারীর অধিকার প্রতিষ্ঠা, সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে নারীর অংশগ্রহণ এবং নারীর ক্ষমতায়নের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, নারী-পুরুষের সমঅধিকার নিশ্চিত হলে সমাজ ও দেশ আরও এগিয়ে যাবে।
এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

চুনারুঘাট প্রতিনিধি: