রবিবার, মে ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

হবিগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা

হবিগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা

হবিগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা

আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উপলক্ষে হবিগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ মার্চ) দিবসটি উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হবিগঞ্জ জেলার পুলিশ সুপার। সভায় তিনি বলেন, নারীদের যথার্থ মর্যাদা প্রতিষ্ঠার পাশাপাশি অর্থনৈতিক, সামাজিক, প্রশাসনিক ও রাজনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে সরকার নারী শিক্ষার বিস্তার, নারীর অধিকার প্রতিষ্ঠা এবং নারীর প্রতি সব ধরনের সহিংসতা প্রতিরোধে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে।


তিনি আরও বলেন, নারী তার মেধা ও শ্রম দিয়ে যুগে যুগে সভ্যতার অগ্রগতি ও উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। বর্তমান সময়ে নারীর প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি ইতিবাচকভাবে পরিবর্তিত হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে নারীর কাজের যথাযথ মূল্যায়ন হচ্ছে এবং তাদের অবদানের স্বীকৃতি ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।
আলোচনা সভায় বক্তারা কর্মক্ষেত্রসহ সমাজের সব স্তরে নারীর অধিকার, সমতা ও শিক্ষার গুরুত্ব তুলে ধরেন।
এ সময় জেলার বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাগণসহ জেলা পুলিশের কর্মরত নারী পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।