বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ইরানে আমেরিকা-ইসরাইলের হামলার প্রতিবাদে পাঁচবিবিতে মানববন্ধন

ইরানে আমেরিকা-ইসরাইলের হামলার প্রতিবাদে পাঁচবিবিতে মানববন্ধন

ইরানে আমেরিকা-ইসরাইলের হামলার প্রতিবাদে পাঁচবিবিতে মানববন্ধন


হিলি ও পাঁচবিবি প্রতিনিধি:
ইরানে আমেরিকা ও ইসরাইলের হামলার প্রতিবাদে জয়পুরহাটের পাঁচবিবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। “যুদ্ধ নয়, শান্তি চাই” এই প্রতিপাদ্য সামনে রেখে স্থানীয় সচেতন নাগরিকদের অংশগ্রহণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আজ সোমবার (৯ মার্চ) সকাল ১১টায় পাঁচবিবি মডেল প্রেস ক্লাবের উদ্যোগে উপজেলার তিনমাথা মোড়ে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বদরুদ্দোজ্জাহ সবুজ। মানববন্ধনে স্থানীয় সাংবাদিক, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, একটি স্বাধীন রাষ্ট্রের ওপর এ ধরনের হামলা আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। যুদ্ধ কখনোই শান্তি বয়ে আনে না; বরং এতে বিশ্বব্যাপী অস্থিরতা, মানবিক বিপর্যয় ও নিরাপত্তাহীনতা সৃষ্টি হয়। তাই বিশ্ব শান্তি প্রতিষ্ঠার স্বার্থে যুদ্ধ ও আগ্রাসনের রাজনীতি পরিহার করে শান্তিপূর্ণ সমাধানের পথ বেছে নেওয়ার আহ্বান জানান তারা।

বক্তারা আরও বলেন, বিশ্বে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সব ধরনের আগ্রাসী কর্মকাণ্ড বন্ধ করা জরুরি। একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়কে এ বিষয়ে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বন্ধনের পরিচালক শফিকুল আলম চৌধুরী বিপ্লব, পাঁচবিবি মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, জনকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আনিছুর রহমান আনিস, সরাইল আদর্শ কলেজের সহকারী অধ্যাপক আহসান হাবীব, উপজেলা ফ্যাসিলিটেটর (বন্ধন) বিপ্লব হোসেন, পাঁচবিবি পৌর থিয়েটারের সাধারণ সম্পাদক তাইজুল ইসলামসহ পাঁচবিবি মডেল প্রেস ক্লাবের সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।