বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জঙ্গল সলিমপুরে যতক্ষণ সময় লাগবে অভিযান চলবে

জঙ্গল সলিমপুরে যতক্ষণ সময় লাগবে অভিযান চলবে

জঙ্গল সলিমপুরে যতক্ষণ সময় লাগবে অভিযান চলবে

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসী ও অপরাধীদের অভয়ারণ্য থেকে মুক্ত করতে নজিরবিহীন এক যৌথ অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনীসোমবার (৯ মার্চ) সকালে পুলিশের এক সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, বিভিন্ন বাহিনীর প্রায় ৩ হাজার সদস্য নিয়ে মাঠে নেমেছে যৌথ বাহিনী। অভিযান চলাকালীন বিভিন্ন বাহিনীর অফিসাররা সরাসরি অংশ নিচ্ছেন এবং যতক্ষণ প্রয়োজন ততক্ষণ অভিযান অব্যাহত থাকবে। 

পুলিশ জানায়, জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর ক্যাম্প স্থাপন করা হবে, যেখানে বিভিন্ন বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন। এছাড়া অপরাধীদের কোনো আশ্রয় না থাকার জন্য কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছেঅভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, পুলিশ, র‍্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী একযোগে কাজ করছেন এবং পুরো এলাকা ঘিরে অভিযান চলছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলার জন্য সেনাবাহিনীও প্রস্তুত রাখা হয়েছে। 

স্থানীয়রা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। কর্মকর্তারা জানিয়েছেন, জঙ্গল সলিমপুরকে সম্পূর্ণ নিরাপদ করতে এবং অপরাধের নেটওয়ার্ক ভাঙতে এই সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে। অভিযান চলাকালীন এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং অপরাধীদের গ্রেফতারে সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে।