আজ ৯ মার্চ রোজ সোমবার কেশব মোড় হরিশ দত্ত কমপ্লেক্সে মাগুরায় সাউন্ড ব্যবসায়ীদের সংগঠন মাগুরা জেলা সাউন্ড, লাইট এন্ড লজিস্টিক অ্যাসোসিয়েশন–এর উদ্যোগে এক ইফতার মাহফিল ও নতুন জেলা কমিটি গঠন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সাতক্ষীরা, যশোর,রাজবাড়ী জেলাসহ মাগুরা জেলার সকল সাউন্ড ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাউন্ড, লাইট এন্ড লজিস্টিক অ্যাসোসিয়েশন–এর সহ-সভাপতি মোঃ রবিউল ইসলাম গাজী। সভাপতিত্ব করেন মাগুরা জেলা সাউন্ড, লাইট এন্ড লজিস্টিক অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ আকিদুল ইসলাম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক বিপ্লব অধিকারী। ইফতার মাহফিল শেষে সর্বসম্মতিক্রমে ৬ সদস্য বিশিষ্ট উপদেষ্টা মণ্ডলী এবং ৩১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি–২০২৬ ঘোষণা করা হয়।
নতুন কমিটি পরিচিতি
সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ আকিদুল ইসলাম (মৌসুমী সাউন্ড) এবং
সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন বিপ্লব অধিকারী (রবি সাউন্ড)।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সাউন্ড ও লাইট ব্যবসায়ীদের অধিকার রক্ষা, ব্যবসার উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে সংগঠনটি কাজ করে যাবে। অনুষ্ঠানে মাগুরা জেলার বিভিন্ন এলাকার সাউন্ড ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
