বুধবার, জুলাই ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিশিষ্টজনদের নিয়ে সাতক্ষীরায় জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

বিশিষ্টজনদের নিয়ে সাতক্ষীরায় জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

বিশিষ্টজনদের নিয়ে সাতক্ষীরায় জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

বিশিষ্টজনদের অংশগ্রহণে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (৯ মার্চ) সন্ধ্যায় সাতক্ষীরা পাবলিক লাইব্রেরি অডিটোরিয়ামে আয়োজিত এ ইফতার মাহফিলে ব্যবসায়ী, চিকিৎসক, ইঞ্জিনিয়ার, অধ্যাপক, সাংবাদিকসহ প্রায় পাঁচ শতাধিক বিশিষ্ট ব্যক্তি অংশগ্রহণ করেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুলের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহা. ইজ্জত উল্লাহ, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহা. আব্দুল খালেক, কেন্দ্রীয় শূরা সদস্য ও সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য মুহা. রবিউল বাশার এবং সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম।


এছাড়া বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি রহমাতুল্লাহ পরাশ, জমিয়তে আহলে হাদীসের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অধ্যাপক ওবায়দুল্লাহ গজনফর, আহলে হাদীস আন্দোলনের জেলা সভাপতি আলতাফ হোসেনসহ ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও পেশাজীবী সংগঠনের নেতারা।


এ সময় বক্তারা বলেন, ঐক্য ও সম্প্রীতির মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নিতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। একই সঙ্গে সাতক্ষীরাকে একটি নিরাপদ ও সুন্দর নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
সভায় বক্তারা আরও বলেন, পবিত্র রমজানের শিক্ষা সমাজ ও রাষ্ট্র পরিচালনার মূলমন্ত্র হওয়া উচিত। সমাজ থেকে অন্যায়-অবিচার দূর করতে তাকওয়াবান ও নৈতিকতাসম্পন্ন মানুষের নেতৃত্ব প্রতিষ্ঠা জরুরি।
শেষে মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

 

আবু জাফর, সাতক্ষীরা জেলা প্রতিনিধি