বুধবার, জুলাই ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চুনারুঘাটে অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদেই ঘটনা—চাঁদার অভিযোগ মিথ্যা বলে দাবি ইমনের।

চুনারুঘাটে অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদেই ঘটনা—চাঁদার অভিযোগ মিথ্যা বলে দাবি ইমনের।

চুনারুঘাটে অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদেই ঘটনা—চাঁদার অভিযোগ মিথ্যা বলে দাবি ইমনের।

:হবিগঞ্জের চুনারুঘাটে বান্নীপার্ক অ্যান্ড রেস্টুরেন্টে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ এবং এ বিষয়ে প্রকাশিত একটি সংবাদকে কেন্দ্র করে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতারা দাবি করেছেন, ‘চাঁদা না পেয়ে ছাত্রদল নেতার হামলা’ শিরোনামে প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।
চুনারুঘাট সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক ইমন চুনারুঘাট প্রেসক্লাবে সোমবার রাত ১০ ঘটিকায় লিখিত বক্তব্যে জানান, গত ৮ মার্চ দুপুর আনুমানিক ২টার দিকে তিনি ও তার কয়েকজন সহপাঠী চুনারুঘাট শহর থেকে শায়েস্তাগঞ্জ যাওয়ার পথে চুনারুঘাট গ্রীন টাওয়ার সংলগ্ন একটি পার্কে কয়েকজন ছেলে-মেয়েকে প্রবেশ করতে দেখেন। বিষয়টি পবিত্র রমজান মাসের পরিবেশের সঙ্গে সাংঘর্ষিক মনে হওয়ায় তারা পার্কের ম্যানেজার শংকর পালের কাছে এ বিষয়ে জানতে চান।


তিনি বলেন, ম্যানেজার বিষয়টি সম্পর্কে কোনো সন্তোষজনক জবাব না দিয়ে বিভিন্ন ব্যক্তির সঙ্গে ফোনে যোগাযোগ করতে থাকেন। পরবর্তীতে তারা পার্কের ভেতরে প্রবেশ করে কয়েকজন ছেলে-মেয়েকে আপত্তিকর অবস্থায় দেখতে পান। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে চুনারুঘাটসহ বিভিন্ন এলাকায় আলোচনা শুরু হয়।


লিখিত বক্তব্যে ইমন আরও বলেন, তারা মুসলিম পরিবারের সন্তান হিসেবে রমজান মাসে এমন অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদ করেছেন মাত্র। কিন্তু পরে পার্কের মালিক স্থানীয় একটি অনলাইন পোর্টাল ‘দৈনিক কালবেলা’-তে “চুনারুঘাট বান্নীপার্ক এন্ড রেস্টুরেন্টে চাঁদা না পেয়ে ছাত্রদল নেতার হামলা” শিরোনামে যে সংবাদ প্রকাশ করেছেন, তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।


এ সময় উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের নেতারা বলেন, ছাত্রদলের নাম জড়িয়ে চাঁদাবাজির অভিযোগ তুলে এমন সংবাদ প্রকাশ সংগঠনের সুনাম ক্ষুণ্ণ করার অপচেষ্টা। তাদের দাবি, এটি একটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা, যার মাধ্যমে সংগঠনকে বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে।
চুনারুঘাট উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রদলের পক্ষ থেকে এ ধরনের বিভ্রান্তিকর সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।


সাংবাদিকদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে ছাত্রদল নেতারা বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। তাই প্রকৃত ঘটনা যাচাই করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

 

চুনারুঘাট প্রতিনিধি