বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সাতক্ষীরায় মন্দিরে দুঃসাহসিক চুরি, স্বর্ণালংকারসহ মূল্যবান সম্পদ লুট

সাতক্ষীরায় মন্দিরে দুঃসাহসিক চুরি, স্বর্ণালংকারসহ মূল্যবান সম্পদ লুট

সাতক্ষীরায় মন্দিরে দুঃসাহসিক চুরি, স্বর্ণালংকারসহ মূল্যবান সম্পদ লুট

সাতক্ষীরা শহরের কাটিয়া মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা মন্দিরের প্রতিমার স্বর্ণালংকারসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে গেছে। রবিবার (৮ মার্চ) রাত অথবা সোমবার ভোররাতের কোনো একসময় এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।


সাতক্ষীরা মন্দির সমিতির সভাপতি গৌর দত্ত জানান, চোরেরা মন্দিরের প্রধান গেটসহ মোট আটটি বড় তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে মন্দিরের প্রতিমার স্বর্ণালংকার, দানবাক্সে থাকা নগদ অর্থ এবং অন্যান্য মূল্যবান সামগ্রী নিয়ে যায়। একই সঙ্গে মন্দিরে স্থাপিত সিসি ক্যামেরার হার্ডডিস্ক খুলে নিয়ে যাওয়ায় ঘটনার গুরুত্বপূর্ণ আলামত নষ্ট হয়েছে।


তিনি জানান, প্রাথমিকভাবে সমিতির নেতৃবৃন্দের হিসাব অনুযায়ী প্রায় ৫৫ হাজার টাকার বেশি মূল্যের সম্পদ চুরি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এর আগেও এই মন্দিরে ছোট-বড় একাধিক চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন তিনি। তবে সেসব ঘটনায় কার্যকর কোনো ব্যবস্থা না নেওয়ায় এখনো পর্যন্ত চোরদের শনাক্ত করা সম্ভব হয়নি বলেও জানান।


মন্দির সমিতির সাবেক সাধারণ সম্পাদক কিরণ চন্দ্র সরকার বলেন, এ ঘটনায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। বারবার মন্দিরে চুরির ঘটনা ঘটায় তারা নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে পড়েছেন।
স্থানীয় বাসিন্দা উৎপল সাহা বলেন, “এলাকায় এমন ঘটনা ঘটতেই থাকলে আমাদের নিরাপত্তা কোথায়? আমরা প্রশাসনের কাছে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও মন্দিরের নিরাপত্তা জোরদারের দাবি জানাই।”


এ বিষয়ে কাটিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই পিংকু মন্ডলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, মন্দিরে চুরির বিষয়টি শুনে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

আবু জাফর জেলা সাতক্ষীরা প্রতিনিধিঃ