বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঈদ উপলক্ষে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে ১০ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি, যাত্রী পারাপার স্বাভাবিক

ঈদ উপলক্ষে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে ১০ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি, যাত্রী পারাপার স্বাভাবিক

ঈদ উপলক্ষে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে ১০ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি, যাত্রী পারাপার স্বাভাবিক

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে টানা ১০ দিন সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময়েও সীমান্ত দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


ভোমরা সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের এক মাসিক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সংগঠনের সাধারণ সম্পাদক আবু মুছা জানান, আগামী ১৭ মার্চ পর্যন্ত বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে। বর্তমানে পবিত্র রমজান মাস উপলক্ষে প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত পণ্য খালাস ও লোডিং কার্যক্রম পরিচালিত হচ্ছে।


তিনি আরও জানান, ১৮ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত টানা ১০ দিন ভোমরা কাস্টমস হাউসের সিএন্ডএফ কার্যক্রম বন্ধ থাকবে। এ সময় ভারত ও বাংলাদেশের মধ্যে কোনো পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশ বা বের হতে পারবে না। তবে আগামী ২৮ মার্চ থেকে আবারও যথারীতি আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।
এদিকে ভোমরা ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুজ্জামান জানান, বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের সীমান্ত পারাপার স্বাভাবিক থাকবে। ঈদ উপলক্ষে যারা যাতায়াত করবেন, তাদের জন্য ইমিগ্রেশন সেবা চালু থাকবে।


ভোমরা স্থলবন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক মামুন কবির তরফদার বলেন, সরকারি ছুটির কারণে এই সময় আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে বন্দর ও কাস্টমস হাউসের কিছু অভ্যন্তরীণ দাপ্তরিক কাজ সীমিত পরিসরে চালু থাকবে।
ঈদের ছুটিতে সাময়িকভাবে বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকলেও ২৮ মার্চ থেকে আবারও স্বাভাবিক কার্যক্রম শুরু হলে ভোমরা স্থলবন্দর ফিরে পাবে তার স্বাভাবিক