কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গয়ালমারা তৈল্লার বিল এলাকায় দোলনায় খেলতে গিয়ে ওড়না গলায় পেঁচিয়ে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে নিজ বাড়ির উঠানে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। নিহত শিশুর নাম আকরিদা জান্নাত (১০)। সে দুবাই প্রবাসী জিয়াউর রহমানের আদরের মেয়ে এবং স্থানীয় একটি ফোরকানিয়া মাদ্রাসার ছাত্রী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ফোরকানিয়া মাদ্রাসা থেকে বাড়িতে ফিরে আকরিদা বাড়ির উঠানে দোলনায় খেলছিল। এ সময় অসাবধানতাবশত তার গলায় থাকা ওড়না দোলনার সাথে পেঁচিয়ে যায়। এতে গলায় ফাঁস লেগে গুরুতর অবস্থার সৃষ্টি হয়। পরিবারের লোকজন দ্রুত তাকে উদ্ধার করলেও ততক্ষণে সে মৃত্যুবরণ করে।
এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। পরিবার সূত্রে জানা যায়, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে কিছুদিন আগে আকরিদার জন্য নতুন পোশাক কেনা হয়েছিল। কিন্তু সেই আনন্দের আগেই তার এমন মৃত্যু পরিবার ও এলাকাবাসীকে শোকাহত করে তুলেছে
শিশুটির মৃত্য।
